বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার আটক: প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতাল

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার আটক: প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতাল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। সোমবার ২০ দলের ডাকা হরতাল চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে চৌহাট্টা এলাকা থেকে তাকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ডা: শাহরিয়ারসহ দুজনকে গ্রেফতার করে। এ সময় জুবের আহমদ ও মাছুম নামের আরো দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়।

এদিকে, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে সিলেট বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জজ কোর্ট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে সিলেট জেলা ও মহানগরীতে আধাবেল হরতালের ঘোষণা করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেল বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসন সেলিম মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল করার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, বদরুজ্জামান সেলিম, আলী আহমদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026