বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩

মেয়র আরিফ আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন

মেয়র আরিফ আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি ইমার্জেন্সিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বুধবার দিবাগত রাত আড়াইটায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌছান। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

কিবরিয়া হত্যাকাণ্ডের অভিযোগে হবিগঞ্জ কারাগারে বন্দি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে রেফার করা হয়।

এদিকে, মেয়র আরিফুল হক চৌধুরীর আইনজীবী ও হবিগঞ্জ জেলা বারের সেক্রেটারী এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, মেয়র আরিফুল হক চৌধুরী আত্মসমর্পনের সময় তার অসুস্থতার বিষয়টি তিনি তুলে ধরে ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ মেয়র আরিফকে অনেকটা গোপনীয়ভাবে ঢাকায় পাঠানোর কাজটি সম্পন্ন করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026