বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১

আয়ুতে সূর্যের প্রভাব

আয়ুতে সূর্যের প্রভাব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মানুষের আয়ুষ্কালের ওপর সূর্যের প্রভাব নিয়ে ব্যতিক্রমধর্মী গবেষণাটি করেছেন নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। ছবি: এএফপিমানুষের আয়ুষ্কালের ওপর সূর্যের সক্রিয় প্রভাব রয়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্রোসেডিংস অব দ্য রয়েল সোসাইিট বি নামের একটি সাময়িকীতে আজ বুধবার এ-সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির একদল গবেষক এ গবেষণাটি করেছেন। গবেষণার ভিত্তি ছিল সূর্য পর্যবেক্ষণ ও মানুষের জনমিতিক বৈশিষ্ট্যের তথ্য-উপাত্ত।

গবেষক দলটির দাবি, সূর্য অশান্ত থাকা অবস্থায় জন্ম নেওয়া ব্যক্তিদের চেয়ে সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল বেশি হয়। জন্মসময়ভেদে এই দুই শ্রেণির মানুষের মধ্যকার আয়ুষ্কালের গড় ব্যবধান পাঁচ বছর।
অর্থাৎ, সূর্য শান্ত থাকাকালে জন্ম নেওয়া ব্যক্তিদের আয়ুষ্কাল অন্যদের চেয়ে পাঁচ বছর বেশি। গবেষকেরা আরও দাবি করেন, ছেলেদের চেয়ে মেয়েদের ওপর সূর্যের সক্রিয়তার প্রভাব বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026