বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১

ব্রিটিশ পার্লামেন্ট থেকে ৯০০ হাজার পাউন্ড মূল্যমানের দ্রব্যাদি চুরির রিপোর্ট প্রকাশ

ব্রিটিশ পার্লামেন্ট থেকে ৯০০ হাজার পাউন্ড মূল্যমানের দ্রব্যাদি চুরির রিপোর্ট প্রকাশ

সৈয়দ শাহ সেলিম আহমেদ: আধুনিক গণতন্ত্রের সূতিকাগার আর মানবাধিকারের রক্ষাকবচ ব্রিটেনের হাউস অব পার্লামেন্টের স্টোর রুম ও অন্যান্য রুম থেকে ৯০০ হাজার পাউন্ড মূল্যমানের জিনিষ-পত্র চুরি হয়েছে বলে আজ এক তথ্য বিবরণীতে প্রকাশিত হয়েছে। ২০১০ সালের এই চুরি যাওয়া ঘটনা, বর্তমানে এই হার আরো দ্বিগুণ হবে- সন্দেহের অবকাশ রয়েই গেলো।

ব্রিটেনের পার্লামেন্টে স্নাইপার পুলিশ, আর্মড গার্ড, এমনকি পার্লামেন্ট হাউসের কোথাও ঢুকতে গেলে নানা ইলেক্ট্রনিক এমনকি বডি চেকের মাধ্যমে ঢুকতে হয়। এতো নিরাপত্তা বেষ্টনী বেধ করে কেমন করে এতো মূল্যবান দ্রব্যাদি চুরি হলো- সেটাই বিষ্ময়। চুরি যাওয়া জিনিষের মধ্যে রয়েছে ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল, ক্যাশ ওয়ালেট সহ নিত্য প্রয়োজনীয় জিনিষ সমূহ- যা এমপিদের ব্যবহারিক জিনিষ সমূহ। ক্যাশ ওয়ালেটের মধ্যে রয়েছে ৯০০ ক্যাশ, ৪৫০ পাউন্ড মূল্যের ছুরি, ১৭০০ পাউন্ডের রোলেক্স হাত ঘড়ি ইত্যাদি।

আজকাল পার্লামেন্টে পুলিশের ডগ স্কোয়াডও নিরাপত্তায় নিয়োজিত। অথচ এরই ফাক ফোকর দিয়ে এমপি এবং স্টাফদের ব্যক্তিগত জিনিষ সমূহ চোরেরা ঠিক মতোই চুরি করে নিইয়ে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026