বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লন্ডনে হলবর্ণ চেম্বারের প্রেস ব্রিফিং: বাংলাদেশে বৃটেনের বৈদেশিক সাহায্য পুনর্বিবেচনা প্রয়োজন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লন্ডনে হলবর্ণ চেম্বারের প্রেস ব্রিফিং: বাংলাদেশে বৃটেনের বৈদেশিক সাহায্য পুনর্বিবেচনা প্রয়োজন

বৃটেনে আইনজীবীদের স্বনামখ্যাত প্রতিষ্ঠান হলবর্ণ চেম্বার এর প্রধান ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন্স বাংলাদেশের সঙ্গে বৃটেনের বৈদেশিক সাহায্য পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই। দেশের বিরোধী রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেনা। এই অবস্থায় বৃটেনের নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার রয়েছে, কেন এমন একটি সরকারের প্রতি বৃটেন সহযোগিতা অব্যাহত রেখেছে যারা নিজের দেশের জনগণের অধিকার নির্মমভাবে দাবিয়ে রেখেছে। শুক্রবার হলবর্ণ চেম্বারে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থার লন্ডন প্রতিনিধিদের নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি বৃটেন সরকার এখনো বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারী বিরোধী দলবিহীন এবং ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে কৃতি দেয়নি। এখন আমাদের জানার অধিকার রয়েছে, বৃটেন সরকার বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় কি কি পদক্ষেপ নিয়েছে। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আলেক্সান্ডার গালাগার, ডেভিড হেইউড, ইয়ান ম্যাকগাভিন, ক্রিস্টাল ম্যাককেন, এবং ব্যারিস্টার কামরুজ্জামান।

তারা বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনে ৩০০ আসনের পার্লামেন্ট নির্বাচনে ১৫৪ টি আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওইসব আসনে আওয়ামী লীগ নিজেদের পছন্দের ব্যাক্তিদের এমপি নির্বাচিত ঘোষণা করে। বাকী আসনগুলোতে নির্বাচনী নাটক করলেও কমপক্ষে ৪০টি আসনে একজন প্রার্থৗও ভোটকেন্দ্রে যায়নি। ওই একচেটিয়া নির্বাচনের কারণে বিদেশী কোন রাষ্ট্র নির্বাচনী পর্যবেক্ষক দলও পাঠায়নি। যে কোন উপায়ে ক্ষমতা দখলে রাখতে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি পর্যন্ত বাতিল করে দেয়।

ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন্স বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানে পুনরায় কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহালের জন্য শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেন এর মাধ্যমেই দেশটির গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা সম্ভব।

ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন্স বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবেনা জেনেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবীতে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী দলীয় জোট ৫ জানুয়ারীর নির্বাচন বর্জন করে। ওইদিনটিকে “গণতন্ত্র হত্যা ও কালোদিবস“ হিসাবে ঘোষণা করে বিরোধী দলগুলো। চলতি বছর দিনটি পালন করার জন্য বিএনপি রাজনৈতিক কর্মসূচী পালন করতে গেলে তাকে দলীয় কার্যালয়ে বন্দী করে রাখা হয়।

দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল যে দলটি একাধিকবার জণগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তারা যদি দেশে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে এমন পরিস্থিতি থেকে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হিসেবে বৃটেনের হস্তক্ষেপ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

ব্যারিস্টার স্টুয়ার্ট স্টিভেন্স বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে চিকিৎসাধীন। তিনি মাঝে মাঝে যুক্তরাজ্য থেকে দল ও দেশের স্বার্থে এবং ক্ষমতাসীন সরকারের অগনতান্ত্রিক আচরণের কথা তুলে ধরে বক্তব্য দেন। কিন্তু গত ৭ জানুয়ারী দেশটির হাইকোর্ট এক আদেশে তারেক রহমানের বক্তব্য ও মন্তব্য দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারী করে। আমরা মনে করি এটি সরাসরি বাকস্বাধীনতা পরিপন্থী। কারো কোন বক্তব্য ও মন্তব্য সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হলে শুধুমাত্র ওই নির্দ্দিষ্ট বক্তব্য কিংবা মন্তব্যটির ব্যাপারে আইনগত ব্যাখ্যা কিংবা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

কিন্তু কোন ব্যক্তির বক্তব্য ও মন্তব্য প্রকাশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারীর ঘটনায় প্রমাণ করে দেশটিতে এখন আইনের দোহাই দিয়েও বেআইনী কর্মকান্ড চলছে। তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যানকে তারেক রহমানের বক্তব্য প্রচারের দায়ে গ্রেফতার করা হয়েছে। এসব গণতন্ত্র বাক স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থি।

অনুষ্ঠানে ব্যারিস্টার স্টিভেন্স আরো বলেন, বাংলাদেশের বর্তমান সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকেও দলীয়করণ থেকে মুক্ত নয়। এমনকি সেনাবাহিনীকেও দলীয়করণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের মতে বাংলাদেশে এখন আইনের দোহাই দিয়ে বেআইনী কর্মকান্ড চলছে। বাংলাদেশের ২০১৪ সালের খুন, গুম এবং অপহরণের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশের পুলিশ এবং র‌্যাব বিরোধী দলকে টার্গেট করে গুম খুন চালাচ্ছে। র‌্যাব পুলিশ দিয়ে ক্ষমতাসীনরা জনগণের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সংবাদ সম্মেলনে বৃটিশ আইনজীবীরা বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরী পদক্ষেপ নেয়ার আহবান জানান। একন প্রশ্নের জবাবে তারা নিজেদেরকে মানবাধিকার কর্মী হিসেবে দাবী করে বলেন, কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ যুক্তিসঙ্গত। কারণ বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার লুন্ঠিত এর প্রভাব বৃটেনেও পড়তে বাধ্য।

-ওএনবি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026