রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭

দেখা মিললো পুতিনের

দেখা মিললো পুতিনের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টানা ১০ দিনের রহস্যজনক নিখোঁজের পর অবশেষে দেখা মিললো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তার অনুপস্থিতি যখন বিশ্বজুড়ে ক্রমেই সংবাদের প্রধান শিরোনাম হচ্ছে এমন সময়েই দেখ মিললো তার।

আজ সেন্ট পিটার্সবার্গে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আমাজবেক আটামবায়েভের সাথে বৈঠক করেছেন তিনি। এ সময় টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে। তার রহস্যজনক নিখোঁজ এবং সংবাদমাধ্যমের বিস্তর আলোচনার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, কিছু গুজব না ছড়ালো এখন আর জমে না!

এর আগে গত ৫ মার্চ সর্বশেষ পুতিনকে জনসম্মুখে দেখা গিয়েছিলো। তারপর থেকে হঠাৎ করে নিভৃতে চলে যাওয়ায় বিশ্বব্যাপী তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে বলেন তাকে সরিয়ে সবেক স্বরাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ক্ষমতা দখল করেছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026