বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান বিপন্ন: দেখার কেউ নেই

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান বিপন্ন: দেখার কেউ নেই

মোঃ মোস্তাফিজুর রহমান: বিশ্বের বিলুপ্ত প্রায় জীব উলুকসহ কয়েকটি জন্তু ও বিলুপ্ত প্রায় কয়েকটি মূল্যবান গাছ গাছালির শেষ নিরাপদ আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিপন্ন দশা ধারণ করেছে। এই উদ্যান থেকে কাঠ পাচার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেভরনের অত্যাচার, রেল ও সড়কপথে ব্যস্ততা বৃদ্ধি ও উচ্চমাত্রার শব্দ, পর্যটকের হই-হুল্লুড় উদ্যানের গোটা পরিবেশ ভারী হয়ে উঠছে।

দেশের ১০টি জাতীয় উদ্যানের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি লাউয়াছড়া উদ্যান। উদ্যানটি পশুপাখি, বন্য প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল থাকলেও সময়ের পরিক্রমায় আবাসভূমি হুমকিতে পড়েছে বন্যপ্রাণী।

হরতাল-অবরোধে পর্যটক শূন্য উদ্যানে বন্যপ্রাণীর স্বস্থির দেখা পাওয়া গেলেও জাতীয় উদ্যানের মাঝ দিয়ে প্রবাহিত সড়কের পাশ থেকে অব্যাহতহারে মূল্যবান প্রজাতির গাছ কেটে সাবাড় হয়ে যাচ্ছে। কালের স্বাক্ষী হয়ে আছে এসব গাছের গুড়ি। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন টিলা ঘুরে এ চিত্র ভেসে উঠে। কাঠ পাচার, গ্যাস উত্তোলনকারীদের কর্মতৎপরতাসহ মাত্রাতিরিক্ত পর্যটকের ভিড় বন্যপ্রাণির অবাধ বিচরনে বিঘœ সৃষ্টি হচ্ছে। নিরাপদ আবাসস্থল ও খাবার সংকট প্রাণিকূলের জন্য অশনি সংকেত দেখা দিয়েছে।

লাউয়াছড়া উদ্যানের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে কমলগঞ্জের পশ্চিম ভানুগাছের ১২৫০ হেক্টর এলাকা নিয়ে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই উদ্যানটিতে ৪৬০ প্রজাতির প্রাণ বৈচিত্র্যের ভেতর ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভয়চর প্রাণী, ৬ প্রজাতির সরিসৃপ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির অর্কিড, ২০ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণি এবং ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছে। আগর বাগান, বিরল প্রজাতির গাছ, নানা প্রজাতির পাখির ডাক, ছড়া, বনফুল, অর্কিড, চশমাবানর, বিশ্বের বিলুপ্ত প্রায় দূর্লভ উলুক এগুলো এই বনের বিশেষ আকর্ষন। কিন্তু অব্যাহতহারে মূল্যবান প্রজাতির গাছ চুরি হয়ে যাওয়ায় আবাসস্থল হুমকিতে পড়েছে বন্যপ্রাণী।

সরেজমিন ঘুরে দেখা যায়, লাউয়াছড়া উদ্যানের মাঝ দিয়ে প্রবাহিত সড়কপথের পাশ থেকে গত কয়েকদিনে সেগুন, চাপালিশ, আকাশমনি জাতের ১৫টি গাছের গুড়ি পাওয়া গেছে। রাস্তার পাশ থেকে প্রকাশ্যে এসব গাছ কেটে নিলেও বনবিভাগ মোটেই ওয়াকিবহাল নন। বনের একটু ভেতরে এ চিত্র আরো নাজুক।

উদ্যান ভ্রমনে আসা ব্যাংকার মো. আলতাফ হোসেন জানালেন, ‘৫ বছর পূর্বে লাউয়াছড়া উদ্যান দেখতে আসি। সে সময়ে যে ধরণের গাছগাছালি দেখেছিলাম এখন এর অনেকটাই নেই। বড় বড় বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। বনকর্মীদের তৎপরতাও তেমন পরিলক্ষিত হচ্ছে না।’ সিহাব রেজা, আব্দুল লতিফসহ স্থানীয় এলাকার লোকজন বলেন, হরতাল অবরোধে পর্যটক শুন্য হওয়ায় বন্যপ্রাণী অবাধে চলাফেরা করছে। এখানে বানর, হনুমান গাছে গাছে লাফালাফি করতে দেখা গেছে। তবে গ্যাস উত্তোলন, যানবাহনের উচ্চ শব্দ আর গাছ চুরির পরিমাণ বেড়ে যাওয়ায় বনের বারোটা বাজতে শুরু করেছে। যে কারনে বন্যপ্রাণীসমূহের বাসস্থান ও খাবার সংকট বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই বন ধ্বংস হয়ে যাবে বলে তারা মন্তব্য করেন।

রাস্তার পাশ থেকে গাছ চুরির বিষয়ে জানতে লাউয়াছড়া বনবিট অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বনবিট কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে নেটওয়ার্ক সুবিধা না থাকায় কথা বলা যায়নি। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির একাউনটেন্ট মো. আফজাল বললেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বনকর্মী বলেন, এতো স্বল্প জনবল ও অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ছাড়া উদ্যান রক্ষা মোটেই সম্ভব নয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গাছ চুরির বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি। বিষয়টি সম্পর্কে গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে খতিয়ে দেখবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026