শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮

লন্ডন মাদাম তুসোর নতুন সদস্য ক্যাটরিনা

লন্ডন মাদাম তুসোর নতুন সদস্য ক্যাটরিনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বলিউডের সপ্তম তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা। চার মাস সময় নিয়ে ক্যাটরিনার মোমের মূর্তি তৈরি করে ২০ জন ভাস্কর ও শিল্পীর একটি দল। মূর্তি তৈরিতে ব্যয় হয় দেড় লাখ পাউন্ড।

এর আগে অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বরিয়া রাই বচ্চন (২০০৪), শাহরুখ খান (২০০৭), সালমান খান (২০০৮), হৃতিক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি ঠাঁই পেয়েছে লন্ডনের মাদাম তুসোয়। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।

ক্যাটরিনার মোমের মূর্তি উন্মোচনের দিন ‘ফিফটিন ইয়ারস অব বলিউড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। নিজের মোমের মূর্তি উন্মোচনের পর তা দেখে মুগ্ধ হয়ে যান ক্যাট। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের মোমের মূর্তি সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘এটি বিস্ময়কর। এটি দেখতে ঠিক আমার মতো।’

এদিকে মাদাম তুসো জাদুঘরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের বিশ্বখ্যাত ভাস্কররা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে কাজ করছে। আমরা বিশেষভাবে তৈরি করেছি বলিউড এরিয়া যা এখানকার অন্যতম আকর্ষণের জায়গা।

এ বছর মাদাম তুসোয় বলিউডের কোন তারকার মোমের মূর্তি স্থাপন করা হবে তা নির্বাচনের জন্য গত বছর অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হয় মাদাম তুসোর ওয়েবসাইটে। সব মিলিয়ে দুই লাখ ২৫ হাজারেরও বেশি ভোট পড়ে। সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন ক্যাটরিনা। এই দৌড়ে তিনি পেছনে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026