বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬

ফ্লাই দুবাই দিয়ে সিলেটের সরাসরি ফ্লাইট শুরু: উড়ে এসে প্রাণ জুড়ালো সিলেটবাসীর

ফ্লাই দুবাই দিয়ে সিলেটের সরাসরি ফ্লাইট শুরু: উড়ে এসে প্রাণ জুড়ালো সিলেটবাসীর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ১৩২ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার বিকেল ৫টা ১৮ মিনিটে ফ্লাইটটি অবতরন করে। ফ্লাই দুবাই’ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে এসেছিল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ জন যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ বিমানটি উড্ডয়ন করবে।

বিমানবন্দর সুত্রে জানা যায়, ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ৮০০ সিরিজের বোয়িং ৭৩৭ বিমান দুবাই থেকে রওয়ানা হয়ে সরাসরি সিলেটে অবতরণ করে এবং ওসমানী বিমানবন্দর থেকেই জ্বালানী সংগ্রহ করে পুণরায় যাত্রা শুরু করে। ওই বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ১৬২জন যার মধ্যে ১২টি বিজনেস ক্লাস এবং ১৫০টি ইকোনমি ক্লাস। সিলেট থেকে দুবাইর উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানটির সবগুলো আসন মঙ্গলবারের মধ্যে বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য- ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় গত ১৭ বছর ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। এবং গত ২৪ মার্চ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে রিফুয়েলিং শুরু করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026