বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩

বাংলাদেশী-ইটালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশী-ইটালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে স্বাধীনতা দিবস উদযাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশী-ইটালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে গত ৪ই এপ্রিল শনিবার স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ইস্ট লন্ডনের মাইল্যান্ড রোডে একটি ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র কাউন্সিলার অলিউর রহমান।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার মাহবুব আলম মামুন, টাওয়ার হ্যমলেটস ফাস্ট সিনিয়র সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ আজিজ ও এনটিভির সিইও সাবরিনা হোসেন। এ সময় প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেপুটি মেয়র কাউন্সিলার অলিউর রহমান তার বক্তব্যে বলেন, আমি সত্যিই আনন্দিত, বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশী-ইটালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে। এবং আমি ধন্য আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন করায়।

এ সময় ওয়েলফেয়ারে নতুন কমিটি ঘোষনা করা হয়। কাউন্সিলার অলিউর রহমান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে গঠিত কমিটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পরে  এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিন উপভোগ করে আমন্ত্রিত অতিথিরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026