নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়রসহকারি সেক্রেটারী জেনারেল, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্টবুদ্ধিজীবী, সাংবাদিক মুহাম্মাদ কামারুজ্জামানকে হত্যার নিন্দা ওপ্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকে। নেতৃবৃন্দ বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করারজন্য অবৈধ আওয়ামীলীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবেকামারুজ্জামানকে হত্যা করেছে।
সংগঠনের উদ্যোগে রোববার (১২এপ্রিল) বাদ জোহর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিতগায়েবানা জানাযায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। কমিউনিটিরবিভিন্নস্থরের মানুষ উপস্থিতিতে গায়েবানা জানাযায় ইমামতি করেনশায়েখ মওদুদ হাসান।
সেভ বাংলাদেশ ইউকে’র চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলামেরসভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা বদরে আলম দিদারেরপরিচালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনজামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেলব্যারিষ্টার আব্দুর রাজ্জাক, জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, সেভ বাংলাদেশ ইউকের কোÑঅর্ডিনেটরব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, সিটিজিনে মুভমেন্ট ইউকের আহ্বায়কএম এ মালেক, খেলাফত মজলিস ইউকের আমির অধ্যাপকআব্দুর কাদির সালেহ, কমিউনিটি নেতা আবুল হাসনাত চৌধুরীপ্রমূখ।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেলব্যারিষ্টার আব্দুর রাজ্জাক বলেন, জাতিসংঘ, ইইউ, এ্যামনেষ্টিইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সমগ্র বিশ্বেরআপত্তির পর মিথ্যা অভিযোগে ও প্রহসনের বিচারের মাধ্যমেকামারুজ্জামানকে ফাঁসি দিয়েছে সরকার। অন্যায় অবিচারের কাছেমাথা নত না করে আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করে তিনিতার শক্ত ঈমানের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, মুহাম্মদকামারুজ্জামানের রক্ত বাংলাদেশসহ সারা বিশ্বের ইসলামীআন্দোলনের নেতা-কর্মীদের নিকট অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।মহান আল্ল্হা তার শাহাদাত কবুল করুন।
সভাপতির বক্তব্যে সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টারনজরুল ইসলাম বলেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যউচ্চ মাধ্যমিক শ্রেণীর একজন ছাত্রকে অপরাধী হিসেবে চিহ্নিতকরে ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যবস্থা আওয়ামীসরকার করেছে তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনকঅধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি বলেন, জনগণের প্রিয়নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিকঅভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে করে সরকার দলীয়লোকদের দিয়ে সাক্ষ্য প্রদান করায়। সাক্ষীদের পরস্পরবিরোধী ওঅসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রেরবিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর নিকট উন্মোচিত হয়েছে।
চক্রান্তমূলক ও বিভৎস এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েব্যারিষ্টার নজরুল ইসলাম বলেন, মুহাম্মদ কামারুজ্জামানের রক্তবাংলাদেশের ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেদিবে ইনশাল্লাাহ। যারা ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে ইতিহাসকখনো তাদেরকে ক্ষমা করবে না। এই জালেম সরকারকেপরিকল্পিত এ হত্যাকান্ডের জন্য জনতার আদালতে একদিনজবাবদিহি করতে হবে।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে যার বয়স কুড়িওপেরোয়নি, তাকে নানান কিসসা সাজিয়ে হত্যা করেছে সরকার।এদের রুখে না দাঁড়ালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সামনের দিনেআরো হাজারো নিরপরাধ মানুষকে অবিচারের মাধ্যমে হত্যাকরবে। বক্তারা কামারুজ্জামানকে নন্দিত আর বর্তমান সরকারকেধিকৃত মন্তব্য করে বলেন, কামারুজ্জামান ছিলেন গণমানুষের প্রিয়নেতা। তিনি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হয়েথাকবেন। ইসলামের সেবায় ও গণতন্ত্রের পক্ষে কামারুজ্জামানেরভূমিকাই তাঁকে ফ্যাসিবাদী সরকারের শত্রুতে পরিণত করেছিলো।কামারুজ্জামানকে অন্যায়ভাবে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে সরকারসারাদেশের ইসলামপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষকে বিক্ষুব্ধ করেতুলেছে।