শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭

ইংল্যান্ডে বিনা খরচে পড়াশোনার সু্যোগ

ইংল্যান্ডে বিনা খরচে পড়াশোনার সু্যোগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র; জ্ঞান-বিজ্ঞানের নানান জিনিস শিখছি দিবারাত্র। বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালোভাবেই কাটছে আপনার দিনগুলো। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক স্কলারশিপ। ফুল টিউশন ফি, থাকার ব্যবস্থা, জীবনযাত্রার খরচ, বিমানে আসা যাওয়ার টিকেট। সবই দিবে ওরা, আর আপনার কাজ শুধু পড়াশোনা করা। বিশ্বাস হচ্ছেনা!! দেখুন তাহলে:

বিষয়সমূহ: ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটারে পঠিত বিষয়সমূহ। (আন্ডারগ্রেজুএট ডিগ্রির জন্য আবেদনযোগ্য)

যোগ্যতা:

– উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে

– ইউনিভার্সিটি অব ওয়েস্টমিন্সটারে ফুল টাইম আন্ডারগ্রেজুএট ডিগ্রি করতে আগ্রহী হতে হবে

সুবিধাসমূহ:

– ফুল টিউশন ফি

– থাকার ব্যবস্থা

– জীবনযাত্রার খরচ

– লন্ডনে যাওয়া এবং দেশে আসার বিমান টিকেট

একাডেমিক এক্সিলেন্স, আর্থিক প্রয়োজন এবং উন্নয়নখাতে অবদান রাখতে পারে এমন শিক্ষার্থীকে বাছাই করে এ বৃত্তি দেয়া হবে।

যেভাবে আবেদন করবেন: খুব সহজেই অনালাইনে করা যাবে এ আবেদন। ক্লিক করুন: University of Westminster




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026