বকুল খান: স্পেনের বাংলাদেশ মসজিদের ১ কোটি ৫ লক্ষ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত করে উধাও স্পেন প্রবাসী মোজাম্মেল হক মাসুদ। চাঞ্চল্যকর এ ঘটনায় স্পেন ছাড়াও গোটা ইউরোপ জুড়ে তোলপাড়। তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ধর্মপ্রান মুসল্লিদের মাঝে।দফায় দফায় সভা, আলোচনা করেও মসজিদ কমিটি কোন সুরাহা করতে পারেনি।
অবশেষে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে মাদ্রিদের স্পেন প্রবাসীরা। ইতিপূর্বে জালিয়াতির ঘটনা তদন্ত কমিটি কাছে প্রমানিত হওয়ায় স্পেনের উচ্চ আদালতে মোজাম্মেল হক মাসুদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য মসজিদ কমিটি বাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা নং- ১৭০.২৭৭।
এছাড়াও স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আত্মসাতকৃত টাকা উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মামলার নথিপত্র, প্রমানাদিসহ প্রেরণ করা হয়েছে। গত ২৭ মার্চ এ উপলক্ষে মসজিদ কমিটির সাধারন সভায় শত শত মুসল্লিদের একযোগে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং মাদ্রিদের মুসল্লিদের দীর্ঘদিনের দান ও কষ্টে গড়ে তোলা এই মসজিদ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে মোজাম্মেল হক মাসুদের শাস্তি এবং অর্থ ফেরতের জন্য কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন।
মসজিদ কমিটি তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৫ দিনের মধ্যে আত্মসাতকৃত সমুদয় টাকা ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলাসহ সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে অর্থ ফেরতের সকল প্রচেষঠা চালাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাল্লাহ।
কর্মসূচীত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারন সম্পাদক আব্দুল খালিক, মোরশেদ আলম, ডঃ দুলাল, হারুনুর রাশিদ, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, এ.কে.এম জহিরুল ইসলাম, ফজলে এলাহি,রমিজ উদ্দিন, দবির তালুকদার, আইয়ুব আলি সোহাগ প্রমুখ।
সংবাদ সম্মেলনে আর বলেন,২০১২ সালের এপ্রিল মাসে সাধারন সম্পাদক থাকাকালীন মোজাম্মেল হক মাসুদ স্পেনের দুটি ব্যাংক ও একটি নির্মাণ সংস্থায় মসজিদের দলিল বন্ধক রেখে তৎকালীন কমিটির সাধারন সভাপতি, সহ-সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে পাওয়ার অব এটর্নি নিয়ে অত্যন্ত কৌশলে ১ কোটি ৫ লক্ষ টাকা আত্মসাত করে দেশে পালিয়ে যায়।
পরবর্তীতে গত বছর সেপ্টেম্বরে ব্যাংক ও নির্মাণ সংস্থার লিগ্যাল নোটিশ পাঠালে এ ঘটনা জানা যায়। এর পূর্বেই মাসুদ স্বদিচ্ছায় কৌশলে পরবর্তী নির্বাচনে কমিটির দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশে পাড়ি জমায়। প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ স্পেন সরকারের কাছে বাংলাদেশিদের সুনাম বিনষ্টকারী , প্রতারক মোজাম্মেল হক মাসুদের গ্রেফতার ও অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশ প্রশাসনসহ মিডিয়ার সহজগিতা কামনা করেছেন।
প্রতারক মাসুদের গ্রামের বাড়ি মুহরি পাড়া, ইউনিয়ন- সরকার হাট, হাটহাজারী থানা, চত্রগ্রাম। তাঁর পিতার নাম মোঃ ইলিয়াস। অর্থ কেলেঙ্কারি ঘটনায় প্রথম সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মসজিদ কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক আজিজুল হক, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল-মামুন, সাংবাদিক এ.কে.এম জহিরুল হক, কমিনিতি নেতা জহিরুল হক নয়ন, ফযলে এলাহি, দবির তালুকদার প্রমুখ।