বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭

যত্রতত্র প্রস্রাব বন্ধে ধর্ম মন্ত্রণালয়ের অভিনব কৌশল (ভিডিও)

যত্রতত্র প্রস্রাব বন্ধে ধর্ম মন্ত্রণালয়ের অভিনব কৌশল (ভিডিও)

নিউজ ডেস্ক: ফুটপাত দিয়ে হাঁটার সময় চরম দুর্গন্ধ পোহাতে হচ্ছে পথচারিদের। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ দুর্ভোগ দীর্ঘদিনের। এবার এটি বন্ধে অভিনব কৌশল নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি প্রামাণ্যচিত্রও তৈরি করা হয়েছে।

প্রামাণ্যচিত্রে দেখা যায়- আরবী ভাষা ব্যবহার করে অভিনব এ উদ্যোগ নেয়া হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এমপি বলেন, সব মসজিদে টয়লেটের সুবিধা থাকলেও সাধারণত যেখানে প্রস্রাব করার নিষেধাজ্ঞার কথা লেখা হয়, সেখানেই প্রস্রাব করার প্রবণতা বেশি দেখা যায়। এজন্য বিভিন্ন স্থানে এখানে প্রস্রাব করা নিষেধ’– বাংলা লেখাটি মুছে আরবী ভাষায় (হুনা মামনুউত্তাবুল) লিখে দেয়া হয়।

প্রামাণ্যচিত্রে দেখা যায়, কোরআনের ভাষা আরবী হওয়ায় ওই লেখার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ অনেক বেশি তৈরি হয়। এর ফলে কেউ ওই জায়গায় প্রস্রাব করার প্রস্তুতি নিলেও লেখাটি চোখে পড়ার পর সেখান থেকে উঠে যায়। আবার কেউ কেউ দেয়ালের আরবী লেখাটি ছুঁয়ে হাতে চুমু দিচ্ছেন।

ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এ শহরে মসজিদের সংখ্যা ১০ হাজারেরও বেশি। আরবী লেখার সঙ্গে ওই স্থান থেকে মসজিদ এবং পাবলিক টয়লেটের দূরত্ব কত, সেটিও বাংলায় লিখে দেয়া হয়। আরবী ভাষা ব্যবহারে অভিনব কৌশল অব্যাহত থাকলে যত্রতত্র প্রস্রাব শতভাগ বন্ধ হবে নিশ্চিত, এমনটা প্রত্যাশা ধর্মমন্ত্রীর।

[youtube id=”FEBwrydjvc0” width=”600″ height=”350″]

https://www.youtube.com/watch?v=FEBwrydjvc0




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026