বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

সিলেটের তাঁতীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

সিলেটের তাঁতীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বুধবার দুপুর ১২টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ তাঁতীপাড়া ২৪ নং ৭ তলা ভবনে আগুন লাগে। বাসা আসবাবপত্র অক্ষত থাকলেও আগুনে ভবনের সকল বৈদ্যুতিক সরঞ্জম পুড়ে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই বাসার বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাত তলা ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের অপেক্ষা না করে স্থানীয় বেশ কিছু মানুষ ব্যাপক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনে ভবনের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে।

ভবনের বাসিন্দা কামাল আহমদ জানান, ভবনটির বৈদ্যুতিক লাইন অনেক পুরনো হওয়ায় প্রায়ই এখানে বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের সব তলার বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে। এতে ভবনটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়ন স্টোশন কর্মকর্তা জাবেদ হোসেন মো. তারেক আগুন লাগার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসে একটি টিম নগরীর দরগাহ গেইট এলাকায় মহড়ায় ছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026