শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০০

টাওয়ার হ্যামলেটস জুড়ে বিচিত্র প্রচারপত্র বিলি: ভোট দেওয়া আল্লাহর সঙ্গে শিরক

টাওয়ার হ্যামলেটস জুড়ে বিচিত্র প্রচারপত্র বিলি: ভোট দেওয়া আল্লাহর সঙ্গে শিরক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পূর্ব লন্ডনে মৌলবাদী ও ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন বলে কিছু মুসলিম ভোটার অভিযোগ করেছেন। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে জনগণকে ভোট না দেওয়ার আহ্বান সম্বলিত কিছু প্রচারপত্র পাওয়া গেছে বলে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবারের ভোটে এই টাওয়ার হ্যামলেটসেই দুই ধরনের প্রচারপত্র বিলি করা হয়। একটি লিফলেটে লেখা ছিল, ভোট দিও না এবং মুসলমান থাকো ভোট দিও না। এতে আরো বলা হয়, আল্লাহ ছাড়া আর কারো শাসন করার অধিকার নাই। আরেকটিতে বলা হয়, সতর্কতা। মানবসৃষ্ট আইনের জন্য ভোট দেওয়া আল্লাহর সঙ্গে শিরক।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে একই ধরনের পোস্টার দেখা যায় ওয়েলসের গেঞ্জটাউনে, যেখানকার অধিবাসীদের মধ্যে একটা বড় অংশ মুসলমান। মৌলবাদী ধর্মপ্রচারক আনজেম চৌধুরী অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভোটবিরোধী প্রচারণা চালিয়েছেন।

টাওয়ার হ্যামলেটসের একটি ভোটকেন্দ্রে ভোটারদের আইএসের লোগো সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়, যাতে গণতন্ত্র প্রত্যাখ্যান করো’, মুসলমান থাকো এবং ভোট দিও না লেখা ছিল। টাওয়ার হ্যামলেটেসের লেবার পার্টির কাউন্সিলর দোরোস উল্লাহ বলেছেন, এই এলাকার ছোট একটি গোষ্ঠী পুরো মুসলিম জনগোষ্ঠীর বদনাম করছে।

ব্রিটিশ পার্লামেন্টের (হাউজ অব কমন্স)প্রতিনিধি নির্বাচনে ভোট হয় বৃহস্পতিবার। ভোটে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি এগিয়ে আছে বলে একটি বুথ ফেরত জরিপে বলা হয়েছে। জরিপ অনুযায়ী প্রধান বিরোধী দল লেবার পার্টি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেতে চলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026