বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

সিসিকের সাবেক কাউন্সিলর আশিকের বাড়িতে ডাকাতি সংগঠিত

সিসিকের সাবেক কাউন্সিলর আশিকের বাড়িতে ডাকাতি সংগঠিত

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ সাবেক কাউন্সিলর আশিকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আশিক আহমদ গণমাধ্যমকে জানান- বৃহস্পতিবার ভোর রাতে ১০-১২ জন ডাকাত প্রথমে তার ভাই আরিফ আহমদ সুয়েজের ঘরে ঢুকে। তারা সুয়েজ ও তার স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এরপর সুয়েজকে দিয়ে ডেকে দরজা খোলায় অপর ভাই সিজিল আহমদের ঘরের। ওই ঘর থেকেও একই কায়দায় লুট করে টাকা ও স্বর্ণালঙ্কার।

সর্বশেষ আশিকের বড় ভাই আনসার আহমদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। ডাকাতরা প্রায় ৭৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ লাখ টাকা, ১১শ’ মার্কিন ডলার ও কাগজপত্রসহ তিনটি মোটর সাইকেল নিয়ে যায় বলে জানান আশিক।

এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান- ডাকাতির ঘটনার ব্যাপারে কিছু সন্দেহ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে মামলা নেয়া হবে।

জানা যায়, সকালে দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। অপর দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয় মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল থেকে। ডাকাতরা যাওয়ার সময় আশিক আহমদের পরিবারের সদস্যদের বলে যায় তারা মোটর সাইকেলগুলো রাস্তায় ফেলে যাবে এবং কাগজপত্র এসএ পরিবহনে পাঠিয়ে দেবে।

কাউন্সিলর আশিক জানান, বড় ভাই আনছার আহমদের ঘরে মসজিদের ৭০ হাজার টাকা রাখা ছিল। মসজিদের টাকা শুনে এই টাকাগুলো ডাকাতরা নেয়নি। ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাবেক কাউন্সিলর আশিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026