শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র র্নির্বাচনের স্বতন্ত্র প্রাথর্ী কাউন্সিলার রুবিনা খান নিবর্াচনে তার প্রতিশ্রুতি ঘোষনা করেছেন মোট আটটি বিষয়ের আওয়তায় তিনি এসব প্রতিশ্রুতি ঘোষণা করেন। রুবিনার দাবি, তৃণমূলে কাজের রেকর্ডের ক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন।
আগামী ১১ জুন বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যমলেটস বারার গ্লোব টাউন, রোমান রোড, ব্রোমলি, পপলার, ডকল্যান্ড ও শ্যাডওয়েলসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন। রাবিনা খান বলেন, ব্রিটেনে সোশ্যাল হাউজ নির্মাণে পর পর তিনবার ১ম হয়ে নিউ হোম বোনাস হিসেবে ৫০ মিলিয়ন পাউন্ড পুরষ্কার কিংবা ক্যাবিনেট সদস্য হিসেবে ৩৬ শ পাবলিক ইনকোয়ারি নিয়ে কাজ করা হচ্ছে তাঁর জনসম্পৃক্ততার প্রমাণ।
রাবিনা খান বলেন, একজন কর্মজীবি মা হিসেবে, লেখক ও ক্যাম্পেইনার হিসেবে এবং ৫ বছরের হাউজিং বিষয়ক ক্যাবিনেট মেম্বার হিসেবে তিনি তাঁর কাজের প্রমাণ রেখেছেন। তিনি বলেন, মাত্র ৩ বছর বয়সে এদেশে এসেছি এবং ২০ বছর যাবত টাওয়ার হ্যামলেটসে বসবাস করছি, আমি গভীরভাবে জানি আসলে মানুষের চাহিদা কী, আশা আকাঙ্খা কী?
আমি বিশেষ করে হাউজিং ক্রাইসিস কমিয়ে আনা এবং বেনিফিট কাটের জন্য অসহায় বা বিপদে পড়া মানুষের জন্য শক্তভাবে দাঁড়াতে চাই। নির্বাচনে তাঁর অঙ্গীকার হলো হাউজ নির্মাণ, টাওয়ার হ্যামলেটস হোমসকে কাউন্সিলে ফিরিয়ে আনা, হোয়াইটচ্যাপলে টাউন হল নির্মাণ ও ভিশন বাস্তবায়ন, কম খরচে কবরস্থানের কার্যকর বাস্তবায়ন, চাকুরি ও ট্রেনিং এ সহযোগিতা, পার্কিং স্পেইস প্রতিষ্ঠা, কাউন্সিল ট্যাক্স না বাড়িয়ে ফ্রিজ রাখা, নিয়মিত পিপুলস কোয়েশন টাইম আয়োজন, জনগণের কাছে জবাবদিহীতা, স্থানীয় ব্যবসায়ীদের জন্য ৪০% কন্ট্রাক্ট, প্রাইমারী স্কুলের শিশুদের জন্য ফ্রি স্কুল মিল অব্যাহত, এডুকেশন এলাউন্স (এমইএ) এবং ইউনিভার্সিটি গ্রান্টস অব্যাহত,
নির্বাচনী আরো অঙ্গীকারগুলো হলো: মোবাইল পুলিশ স্টেশন প্রতিষ্ঠা, আরো বেশী জিপি সার্জারী, শিশুদের জন্য সুবিধা সহ মহিলাদের চাকুরী, বেথনালগ্রিনে নতুন আইডিয়া স্টোর স্থাপন, বয়স্কদের জন্য ফ্রি হোম কেয়ার, সকল সেক্টরের সাফল্য উদযাপনে মেয়র কমিউনিটি এওয়ার্ড চালু, পপলার বাথ লেজার এবং স্টেপনিতে নয়া ইয়ুথ সেন্টার চালু, টাওয়ার হ্যামলেটস কার্ড চালু করে জনগনের অর্থ সাশ্রয়, নজরুল সেন্টারে বিনিয়োগ করে সক্রিয়তা আনা এবং বারার জন্য কালাচারাল স্ট্রাটেজি গ্রহণ। বো স্কুল, উলমোর প্রাইমারী স্কুল এবং ওসেন এস্টেট ডেবেলাপম্যান্টে নেতৃত্ব প্রধান, উচ্চ মানের জন্য ওসেন এস্টেটের সানডে টাইমস পুরস্কার লাভ, স্থানীয় ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা এবং স্পেশাল এডুকেশন নিডস ও রোড সেইফটির জন্য ক্যাম্পেইনে যুক্ত থাকা।