বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০

টিউলিপ সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ায় নিজ নির্বাচনী এলাকায় আনন্দ সভা অনুষ্ঠিত

টিউলিপ সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ায় নিজ নির্বাচনী এলাকায় আনন্দ সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টিউলিপ সিদ্দিক হ্যাম্মষ্টেড এবং কিলবর্ন এলাকা থেকে লেবার পার্টির এম,পি নির্বাচিত হওয়ায় আনন্দ সভা। গত ৭ই মে বৃটেনের জাতীয় নির্বাচনে হ্যাম্মষ্টেড ও কিলবর্ন এলাকা থেকে বাঙ্গালী বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক নির্বাচিত হওয়ায় কিলবার্ন উইমেন সেন্টারে স্থানীয় বাঙ্গালী ভোটারদের সাথে আনন্দ উৎসব করেন নবনির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক।

কিলবর্ন ও হ্যাম্মষ্টেড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এমপি কে ক্রেষ্ট প্রদান করেন আত্তর উল্লাহ, তাজ উদ্দিন, শফিকুর রহমান এবং হ্যাম্পষ্টেড ও কিলবর্ন ব্যাঙ্গলী এসোসিয়েশনের পক্ষ থেকে আরেকটি ক্রেষ্ট প্রদান করেন নজরুল ইসলাম অকিব, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, জাকির আহমেদ, গোলাম জিলানি সুহেল। এমপি টিউলিপ সিদ্দিক কে ফুল দিয়ে অভ্যর্থনা করেন শেলী বেগম, নাজমা বেগম, রিনা বেগম, সালমা বেগম, আজিজুর রহমান, মোহাম্মদ আনোয়ার, শামিম খান এবং টিউলিপ সিদ্দিক এর মা শেখ রেহানাকে ফুল দিয়ে অভিনন্দন জানান লিয়াকত আহমেদ, দুলাল মিয়া, কুহিনুর চৌধুরী, মুমিন খান, শাহিন মিয়াসহ আরো অনেকে।

এ আনন্দ উৎসবে যোগ দেন টিউলিপ সিদ্দিক এর গর্বিত মা শেখ রেহানা।নজরুল ইসলাম অকিব এবংমোহাম্মেদ তাজ উদ্দিন এর যৌত পরিচালনায় প্রথমেই পবিত্র কোরান তেলাওয়াত করেন মোহাম্মেদ জাওয়াদ খান,বক্তব্য রাখেন গোলাম জিলানী সুহেল,ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, কাউন্সিলর রিতা বেগম নাজমা বেগম প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026