রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৭

এসেক্সের হারউইচ পোর্টের লরি থেকে ৬৮ জন ইমিগ্রেন্ট গ্রেফতার

এসেক্সের হারউইচ পোর্টের লরি থেকে ৬৮ জন ইমিগ্রেন্ট গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিয়মিত তল্লাশি করে বন্দরের কর্মীরা এসেক্সের হারউইচ ইন্টারন্যাশনাল পোর্টের লরি থেকে ৬৮ জন ইমিগ্রেন্টকে আটক করেছে। এদের সবাই অবৈধ ইমিগ্রেন্ট বলে মনে করা হচ্ছে। এদের সবাইকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার বন্দরে স্টেশন করে রাখা চারটি লরি থেকে এদের উদ্ধার করা হয়। এর আগে একই বন্দর থেকে ৩৫ জন অবৈধ ইমিগ্রেন্টকে উদ্ধার করা হয়েছিলো। ওইসব ইমিগ্রেন্টদের সবাই ছিলেন শিখ ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক।

জানা গেছে, উদ্ধারকৃত ইমিগ্রেন্টদের ৩৫ জন আফগান, ২২ জন চীনের, ১০ জন ভিয়েতনামের এবং একজন রাশিয়ার নাগরিক। আটকৃত ইমিগ্রেন্টদের মধ্যে দু জন গর্ভবতী নারী রয়েছেন। এ ঘটনায় চার লরি ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। ড্রাইভারদের সবাই পোল্যান্ডের নাগরিক।

স্টিনা লাইন ফেরিতে করে হল্যান্ড থেকে লরিগুলো ওই বন্দরে আসে। বন্দরের কর্মকর্তারা জানান, বন্দরে ভেড়া লরিগুলোতে । তল্লাশির সময় তারা চারটি লরি থেকে ৬৮ জনকে উদ্ধার করে। এসব ইমিগ্রেন্টকে কোথা থেকে লরিতে তোলা হয় এবং ঠিক কতদিন ধরে তারা লরিতে অবস্থান করছিলেন তা জানা যায়নি। তবে তাদের মধ্যে ৭ জন অসুস্থ হয়ে পড়ায় উদ্ধারের পরপরই তাদের চিকিৎসা দিতে হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026