মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

রমজান উপলক্ষে পাক পাঞ্জাতন দরবার শরীফের উদ্যোগে চাল বিতরণ

রমজান উপলক্ষে পাক পাঞ্জাতন দরবার শরীফের উদ্যোগে চাল বিতরণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের বড় ইসবপুর নতুনবাড়িস্থ পাক-পাঞ্জাতন দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় প্রায় সাড়ে ৪ শ’ অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে দরবার শরীফ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায়দের হাতে অনুদানের এ চাল তুলে দেয়া হয়।

দরবার শরীফের অন্যতম খাদেম জুয়েল আহমদের তত্বাবধানে অনুদান বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সমাজসেবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীর মিয়াফর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, নিকাহ রেজিস্টার ক্বাজী হাফেজ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী গৌছ মিয়া, নেছার মিয়া, আব্দুল মজিদ, আব্দুল মনাফ, আজাদ মিয়া, দবির মিয়া, ফকির আব্দুল মন্নান. আলা মিয়া প্রমুখ।

অতিথিবৃন্দ পূর্ব তালিকা অনুযায়ী পরিবার প্রতি ৫ কেজি করে চাল বিতরণ করেন। পাক-পাঞ্জাতন দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মোতওয়াল্লি ফকির হাজী শাহ আব্দুল মঈন চিশতি এবং দরবার শরীফের যুক্তরাজ্য প্রবাসী ভক্তবৃন্দের উদ্যোগে প্রত্যেক বছর পবিত্র রমজান মাসে এ অনুদান বিতরণ করা হয়ে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026