শীর্ষবিন্দু নিউজ: গত শনিবার বেতার বাংলা ১৫০৩ মিডিয়াম ওয়েব এর ইফতার মাহফিল ও সার্টিফিকেট এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় লন্ডনের রিজেন্টস লেক ব্যংকুয়েটিং হলে। কমিউনিটির সর্বস্তরের পরিচিত মুখ, ব্যবসায়ী, সমাজকর্মী এবং বিলেতের বাংলা মিডিয়া ব্যাক্তিদের উপস্থিতিতে ব্যাপক ঝাকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল আয়োজিত এই অনুষ্ঠান।
বেতার বংলার নিউজ এডিটর সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। আব্দুল রব রাজু এবং শায়লা সিমি টুকুর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডাইরেক্টার গোলাম চৌধুরী নাজিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস।
পরবর্তীতে উইন্ডো টু মিডিয়া কের্সের সার্টিফিকেট বিতরনীর পর ইফতার পার্টির মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।