রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৮

সিসিক নির্বাচন: কামরানের সমর্থনে ব্রিটেনের ওয়েলস শহরে জনসভা

সিসিক নির্বাচন: কামরানের সমর্থনে ব্রিটেনের ওয়েলস শহরে জনসভা

সুমন আহমেদ: ব্রিটেনের ওয়েলস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সমর্থনে ব্রিটেনের ওয়েলসের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সোয়ানসিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওয়েলস শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিতে এ জনসভায় কামরানের পক্ষে প্রবাসীদের জোরালো ক্যাম্পেইন চালানোর আহ্বান জানানো হয়।

বক্তাদের প্রায় সবাই কামরানের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের পজিটিভ দিকগুলো তুলে ধরে বলেন, সিলেটের উন্নয়নে সদ্য সাবেক মেয়র কামরানের কোনো বিকল্প নেই। অনেক বাধা প্রতিকূল পেরিয়ে তিনি আজকের এই সিলেটের বর্তমান আধুনিক রুপ দিয়েছেন। পূনাঙ্গ আধুনিক সিলেট গড়তে কামরানকে আর একবার সুয়োগ করে দেয়ার আহবান জানান তারা। এজন্য প্রত্যক প্রবাসীদেরকে তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনের কাছে টেলিফোন, ফেসবুক, টুইটার ও ইমেইলের মাধ্যমে কামরানের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ওয়েলস বাংলাদেশ কমিউনিটির অন্যতম সংগঠক ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- সোয়ানসি আওয়ামী লীগের সভাপতি মো: রকিব মিয়া, সাধারণ সম্পাদক গোলাম আবু সালেহ সুয়েব, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের সেক্রেটারি শেখ মো. আনোয়ার, আব্দুল মান্নান, জাস্টিস ফর জেনোসাইড ১৯৭১ সোয়ানসি শাখার সভাপতি হাবিবুর রহমান মকবুল, সংগঠনের নিউপোর্টের কনভেনার মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ, সেক্রেটারি এম এ রউফ, সোয়ানসি যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, নিউপোর্ট যুবলীগের সহ-সভাপতি শাহ মো. শফি কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, আমির আলী, গোলাম কবির রুমেল, ফজলুল বারি, আব্দুর রহমান মনা, আকবর হোসেন, আব্দুল খালিক, মো. তোফা মিয়া, গোলাম আবু শহীদ, মনহর আলী, চেরাগ মিয়া, মুজিবুর রহমান, ফয়জুল ইসলাম, রকিব মিয়া, মুজাহিদ আলী, লাল মিয়া, মিহাব উদ্দিন, আলী আকবর আলম, আব্দুল হক, আনোয়ার হোসেন, মতাস্বির মিয়া, মনফর আলী, সেবুল আলী, সাদেক আহমদ, আলম হোসেন প্রমুখ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026