শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২

গাফফার চৌধুরী, আপনার এথেনসিটি কোনটি?

গাফফার চৌধুরী, আপনার এথেনসিটি কোনটি?

তাসলিমা তাজ: কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের সমস্ত মানুষের মনে শান্তি এবং সম্প্রীতি ছিল |স্পষ্ট করে বলতে চাচ্ছি , শাহাবাগ সৃষ্টি হওয়ার পর থেকে সেই সম্প্রীতি বোধ নষ্ট হয়ে গেছে | অসংখ্য মতবাদ তৈরী করে একজন কে অপর জনের পিছনে ক্ষেপিয়ে তোলা হচ্ছে |

কেউ একজন পর্দার পিছনে দাঁড়িয়ে এই কাজটি করে যাচ্ছে | একটি দেশের সমগ্র জনগোষ্ঠির মধ্যে বিভেদ বিদ্যমান থাকলে তারা ঐ বিভেদ নিয়ে ব্যস্ত থাকবে , জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলবেনা এবং এই অবসরে , স্বার্থান্বেষী মহল তাদের হীণ স্বার্থ নিরাপদে চরিতার্থ করবে ; ছক টা মোটামুটি এরকমই |

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কি কি হতে পারে ? তেল , গ্যাস , পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য বৃদ্ধি এবং সরকারের ছত্রছায়ায় অথবা যোগসাজসে প্রশাষণের দুর্ণিতী , আইন শৃংখলা রক্ষাকারী বাহিণীর স্বেচ্ছাচারীতা , খুন গুমের মাধ্যমে ত্রাস সৃষ্টি , শিক্ষা ব্যবস্থায় দুর্নিতী , সীমান্ত রক্ষায় ঢিলে ঢালা নীতি , বিশেষ একটি দেশের প্রতি নতজানু নীতি ( যা জাতীয়তাবাদের পরিপন্থী ) ইত্যাদি , ইত্যাদি | স্বাভাবিক ভাবেই , সর্বত্র সরকারের ব্যর্থতা ক্ষেত্র বিশেষ খাই খাই মনোভাব সুস্পষ্ট |

সরকার কোনোভাবেই চাইবেনা জনগণ জেগে উঠুক , চোখে আংগুল দিয়ে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিক অথবা ঘাড় ধরে কিংবা ঝেটিয়ে মসনদ থেকে বিদায় দিক | আর সেকারনে সরকার জনগণকে কখনো দাবিয়ে রাখছে ভয় ভীতি দেখিয়ে , কখনো ও ব্যস্ত রাখছে এক জনের পিছনে অন্য জনকে লাগিয়ে দিয়ে | কয়েকদিন আগেই দ্বিতীয় বারের মত সংঘটিত বিচার কার্যের মাধ্যমে ফেলানী হত্যার রায় দিল ভারতীয় আদালত | এবারও খুনী অমিয় ঘোষ নির্দোষ !!

বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জি এস এফ সি প্রথমে যে রায় দিয়েছিল মি. ঘোষকে নির্দোষ বলে, পুনর্বিবেচনার পরেও সেই রায়ই বহাল রেখেছে তারা।

এই রায়টি নিয়ে সরকারের কেউ কি একটা শব্দ করেছে ? আমরা কোনো প্রতিবাদ শুনিনি | আজব বিষয় , রায় বের হওয়ার দুই একদিনের মধ্যে সরকার আমাদের সামনে অন্য একটা ইস্যু হাজির

করলো ধর্মপ্রাণ মানুষকে ক্ষেপিয়ে তুলতে | মুসলমান ঘরে জন্ম নিয়ে , ইসলাম ধর্ম কে নিজ ধর্ম বলে দাবী করে হঠাত ইসলাম ধর্ম সম্পর্কে গাফফার চৌধুরী সাহেবের এতো গাত্রদাহের কারন কি ? উনার যদি ইসলাম ধর্ম ভালো লাগেনা উনি ধর্মান্তরিত হবেন , কিন্ত সেটা না করে উস্কানিমুলক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কি ? এথনিক অরিজিন লিখতে উনি কিন্ত বাংলাদেশী লিখেন , বাংগালী নয় | অথচ নিজ পরিচয় কে কতো সহজে উনি উপেক্ষা করতে পারেন ! উনার মত এরকম একজন সন্তান যে কোনো দেশের জন্যই অকল্যাণকর |

আমরা বাংলাদেশী , স্বাধীন দেশের নাগরিক , ৭১ এর চেতনা আমাদের দেহ মনে | অথচ উনি সেই চেতনা কে বুড়ো আংগুল দেখিয়ে দিলেন নিজেকে বাংলাদেশী নয় , বাংগালিত্বের গৌরবে গৌরাবান্বিত হয়ে | খারাপ লাগে , এরাই আবার মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে লম্বা লম্বা কথা বলে !

আব্দুল গাফচার চৌধুরীদের কাছে স্বাধীনতা অর্জন বড় প্রাপ্তি নয় , বাংগালিত্ব রক্ষাই মুল নীতি | মুক্তিযুদ্ধের চেতনা তাদের কাছে একটি ব্যবসায়িক পলিসি |

যাইহোক , যেটা বলছিলাম , ” ধর্ম যার যার , দেশ সবার ” | ইচ্ছা হলে ধর্মান্তরিত হোন কিন্ত একটা ধর্মের নীচে থেকে সেই ধর্ম সম্পর্কে উস্কানি মুলক বক্তব্য প্রদান কোনো শোভনীয় কাজ নয় , অসভ্যতা , অসুস্থতা এবং আপনারা আসলে ই অসুস্থ !!!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026