বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

পৈচাশিক নির্যাতনে নিহত রাজন হত্যার নতুন ভিডিও প্রকাশ: তদন্ত শুরু করেছে ডিবি

পৈচাশিক নির্যাতনে নিহত রাজন হত্যার নতুন ভিডিও প্রকাশ: তদন্ত শুরু করেছে ডিবি

শীর্ষবিন্দু নিউজ: পৈচাশিক নির্যাতনে নিহত কিশোর শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার নতুন ভিডিও ফুটেজ প্রচার হয়েছে। দিনে দুপুরে অকথ্য ও বর্বরোচিত নির্যাতনে সিলেটে শিশু রাজনকে হত্যার নতুন ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার মামলার নথিপত্র সংগ্রহ করেন।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন ডিবি’র কাছে নথিপত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ জুলাই বুধবার থেকে জালালাবাদ থানা পুলিশ মামলাটি তদন্ত করেছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে ডিবি পুলিশই মামলাটি তদন্ত করবে।

গত ৮ জুলাই বুধবার সকালে সিলেট নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাও এলাকায় চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ নিয়ে দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে জালালাবাদ থানার ওসি(তদন্ত) আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন।

এই ভিডিও ফুটেজে দেখা যায় মারধরের শিকার তৃষ্ণার্ত রাজনকে পানি না দিয়ে পরনের গেঞ্জিতে পানি দিয়ে চেঁটে খেতে বলা হয়। আর চৌকিদার ময়না ২১ সেকেন্ডে তাকে ১৬টি চড় মারে। এক মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত নতুন এই ভিডিওচিত্রে দেখা যায়, নির্যাতনের দ্বিতীয় পর্যায়ে সামিউলকে গাড়ির গ্যারেজে খুঁটির সঙ্গে বেঁধে মারা হচ্ছিলো। হাতে থাকা রোল দিয়ে আঘাত করে কামরুল। আর তথ্য না দেওয়ার কথা বলে দফায় দফায় চড়-থাপ্পড় দিতে থাকে ময়না। এক পর্যায়ে টালমাটাল হয়ে রাজন পানি খেতে চায়।

কিন্তু ময়না গেঞ্জিতে পানি দিয়ে চেঁটে খেতে বলে। ভিডিওচিত্রে দেখা গেছে, কামরুলের হাতে থাকা রোলের আঘাতের পর চিৎকার করে ওঠে রাজন। এরপর দুই হাতে অবিরত চড়-থাপ্পড় দিতে থাকে চৌকিদার ময়না। তখন তারা শিশুটিকে প্রতিযোগিতা করে মারতে থাকে। ময়না সঙ্গীদের উদ্দেশে বলছিলে, ‘মারো, যে যেভাবে পারো মারো, কম্পিটিশন করিয়া মারো…!’

নতুন এই ভিডিওচিত্রে আরো দেখা যায়, এক মিনিট তিন সেকেন্ড থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত থেমে থেমে রাজনকে চড় দেয় ময়না। এরপর পানি খাওয়ার আকুতি জানালে দূর থেকে বলা হয়, ‘হা কর…!’। তার সামনে পানির বোতল কাঁত করে ধরে ময়না। লোভ দেখিয়ে পানি দেয় গেঞ্জিতে। এমন সময় মুখে দূর থেকে পানি দেওয়া হচ্ছে।

কিন্তু পানি মুখে না পড়ে পড়েছিল পরনের ময়লা গেঞ্জিতে। গেঞ্জি দিয়ে অনেকটা আঁচল পেতে পানি ভিক্ষা চেয়েছিলো রাজন। ইতোপূর্বে শিশু রাজনকে নির্যাতনের ঘটনায় ২৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে তোলপাড় শুরু হয়। ঘাতকদের শাস্তির দাবিতে স্বোচ্চার হয়ে ওঠেন সবাই।

গত ০৮ জুলাই রাজনকে পিটিয়ে হত্যার পর বেলা পৌনে ১টার দিকে একটি মাইক্রোবাস যোগে (ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬) শিশু রাজনের মরদেহ গুম করার চেষ্টা করা হয়। রাজন কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

[youtube id=”BfoZ69o_gNQ” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026