শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩

আজ চাদ দেখা গেলে সৌদি আরবের সাথে সংগতি রেখে লন্ডনেও আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর

আজ চাদ দেখা গেলে সৌদি আরবের সাথে সংগতি রেখে লন্ডনেও আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর

শীর্ষবিন্দু নিউজ: আজ রাতে শাওয়াল মাসের চাদ দেখা গেলে আগামীকাল লন্ডনে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বরাবরের মতো পবিত্র মাটির দেশ সৌদি আরবের সাথে সংগতি রেথে লন্ডনে পালিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ষ্টান ঈদ।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক প্রজ্ঞাপনে জানায়, আজ বৃহস্পতিবার খালি চোখে চাদ দেখা গেলে নিকটস্থ কোর্টে জানানোর জন্য। আর যদি খালি চোখে চাদ দেখা না যায় তাহলে যথানিয়মে আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। যার ধারাবাহিকতা বজায় রেখে লন্ডনেও পালিত হবে ঈদ।

অন্যদিকে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন হবে বলে দাবি করেছে ইসলামী চন্দ্র পর্যবেক্ষন প্রকল্প সংস্থ্যা (আইকপ)। আইকপ প্রধান মোহাম্মদ শওকত আওদাহ জানান, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশের মানুষ আজ ইংরেজী মাস ১৬ জুলাই বৃহস্পতিবার আকাশে শাওয়াল মাসের চাদ দেখতে পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026