বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩

ঈদের কাপড় রাইখ্যা কাফনের কাপড় পরাইছো ক্যান

ঈদের কাপড় রাইখ্যা কাফনের কাপড় পরাইছো ক্যান

মফিজুল সাদিক ও জুলফিকার আলী কানন: ঈদের কাপড় রাইখ্যা আমার মেয়েকে তোমরা কেন কাফনের কাপড় পরাইছো, এভাবে বিলাপ করছিলেন এক গর্ভধারিণী মা। শুক্রবার (১৭ জুলাই) সকালে মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামে নিজ ঘরে ছুম্মা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মরদেহের গোসল শেষে কাপনের কাপড় পরানোর পর এভাবে বিলাপ করছিলেন মা মমিনা খাতুন। ঈদ উপলক্ষ্যে শুক্রবার সকালে হাতে মেহেদী দিয়েছেন ছুম্মা আক্তার। এমনকি আত্মীয় স্বজনদেরও হাতে মেহেদীর আল্পনা এঁকেও দিয়েছেন। এছাড়া মেহেরপুর সদর থেকে ঈদ উপলক্ষে পাঁচ সেট কাপড়ও কিনেছেন। কলেজের বান্ধবীদের দাওয়াতও দিয়েছেন। কিন্তু বিধিবাম। এর আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ছুম্মা।

বাড়িতে যত্রতত্র তার রাখার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ছুম্মা। মেয়ের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না মা মমিনা খাতুন। উঠানে যখন ছুম্মাকে কাফনের কাপড় পরানো হয়, তখন ঈদে মেয়ের জন্য আনা নতুন কাপড় ধরে মূর্ছা যাচ্ছিলেন মা বার বার।

‘মেয়ের নতুন কাপড় ধরে মমিনার আহাজারি, ঈদের কাপড় রাইখ্যা আমার মায়েরে (ছুম্মা) ক্যান কাফনের কাপড় পরাইছো। মায়েরে কাফনের কাপড় পরাইয়ো না নতুন ঈদের কাপড় পরাও। মায়ের পাঁচ জোড়া নতুন ড্রেস কে পরবে। মায়ের হাতের মেন্দির (মেহেদি) রঙ কে দেখবে।’

সকালে নিজেদের ঘর ঝাড়ু দেওয়ার সময় মেঝেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছু্ম্মা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেয়ের মৃত্যুতে পাগল প্রায় বাবা আনোয়ার হোসেন। পাড়া প্রতিবেশিরা সান্তনা দিতে গেলেও সব কিছুই যেন ম্লান হয়ে যাচ্ছে। বড় কষ্টে মেয়েকে উচ্চ শিক্ষিত করতে চেয়েছিলেন আনোয়ার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026