বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর পালিত: খুশিতে মাতোয়ারা সিলেটবাসী

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর পালিত: খুশিতে মাতোয়ারা সিলেটবাসী

ওলিউর রহমান: ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন সিলেটবাসী। সকালে ঈদের জামায়াত শেষে ঘরে ঘরে এখন ঈদের খুশি বইছে। এই আনন্দ থেকে কোন শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি। ধনী-গরীব থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই ঈদের খুশিতে মাতোয়ারা। ঈদের জামাত পড়ে এখন যে যার মতো বেরিয়ে পড়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।

সিলেটে প্রায় সব এলাকাতেই সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ। সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হলেও বৃষ্টির কারণে অর্থমন্ত্রী সেখানে উপস্থিত হতে পারেন নি। তবে সিলেটের সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এককাতারে এসে ঈদের জামাত আদায় করেছেন।

এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় সিলেটের অধিকাংশ এলাকায় ঈদগাহ ময়দানে জামাত পড়া যায় নি। মুসল্লিরা মসজিদে ঈদের জামায়াত আদায় করেন। সেখানে দেশ-জাতি ছাড়াও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের জামাত শেষে ঘরে ফিরে খাওয়া ধাওয়া শেষ করে যার যার মতো বেরিয়ে পড়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। সবার মাঝে এখন উৎসব বিরাজ করছে। বিশেষ করে শিশুদের আনন্দ একটু বেশি। ঈদের জামাত শেষে বাড়ির বড় কর্তারা ঘরে ফেরার সাথে সাথে ঈদের সেলামি আদায়ে ব্যস্ত হয়ে পড়ে তারা। হইহুল্লুড় করে চলছে তাদের ঈদ উদযাপন।

এদিকে এখনো পর্যন্ত সিলেটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর।ইতোমধ্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদ্বুদ্ধ করুক-এ প্রত্যাশা করি।

জাতিকে ঈদ মোবারক জানিয়ে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026