বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯

সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাদাবাজি

সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাদাবাজি

জাকারিয়া তালুকদার : সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনীতে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাদাবাজির কারনে পরিবহন শ্রমিকরা অসহায় হয়ে পড়েছেন।

একাধিক ট্রাক-কাভার্ডভ্যান ও অটোরিকসা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেগুনা ও অনসেস্ট সিএনজি অটোরিকসার চালকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। প্রত্যেক যানবাহন থেকে ট্রাফিক পুলিশ কাগজপত্রসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে ২০০-৫০০ টাকা উৎকোচ নিচ্ছে। এছাড়া অন্য জেলা থেকে আসা ট্রাক প্রতি ৩০০-৫০০ টাকা তাদের হাতে ধরিয়ে দিতে হয়। অন্যথায় এসব যানবাহন চালকদের নানা হয়রানীর শিকার হতে হয়।

গুরুত্বপূর্ন এ সড়ক দিয়ে প্রতিদিন সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার-কানাইঘাট-বড়লেখা-ঢাকাদক্ষিন ও ভাদেশ্বর এলাকার কয়েক হাজার যানবাহন চলাচল করে থাকে।

সম্প্রতি পরিবহন শ্রমিক ও স্থানীয় জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে গোলাপগঞ্জ পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা মোতালেবকে প্রত্যাহার করে নেয়া হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, বিষয়টি আমাদের আওতায় পড়ে না, তিনি এ বিষয়ে ট্রাফিক বিভাগের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ট্রাফিকের টি আই আব্দুল মুকিত গোলাপগঞ্জে ট্রাফিক পুলিশের চাদাবাজির বিষয়টি অস্বীকার করে জানান এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026