বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮

দেশে ফেরা নিয়ে অনিশ্চিতায় বিএনপি নেতা খোকা

দেশে ফেরা নিয়ে অনিশ্চিতায় বিএনপি নেতা খোকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে প্রবাসে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। দেশের রাজনৈতিক মাঠে বয়ে যাওয়া ঝড় তাকে স্পর্শ করতে পারেনি। কবে দেশে ফিরবেন তা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০১৪ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ক্যানসার ধরা পড়ার পর থেকেই সেখানে অবস্থান করছেন বিএনপির এই প্রভাবশালী নেতা।

ঢাকা ছাড়ার সময় কথা ছিল দুই এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। কিন্তু তার আর ফেরা হয়নি। সেখানেই চলছে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা। সে কারণে কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তবে খোকার ঘনিষ্ঠজনরা বলছেন, যেহেতু ক্যানসারের চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী তাই এটা শেষ করেই দেশে ফিরতে চান ঢাকার সাবেক এই মেয়র।

২০১৪ সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন সাদেক হোসেন খোকা। পরে ওই বছরের জুলাই মাসে তার শরীরে ক্যানসার ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন খোকা। জানা গেছে, নিউইয়র্কের বিশ্বখ্যাত ক্যানসার বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান কেটারিংয়ের চিকিৎসক জেমস জে. শিহ-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হলে দেশে আসার কথাও জানান সাদেক হোসেন খোকা।

যদিও এরই মধ্যে খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। আন্দোলন সংগ্রামে খুব বেশি তৎপর না থাকলেও দশম সংসদ নির্বাচনের আগে ‘দা-কুড়াল’ খ্যাত বক্তব্য দিয়ে মাঠ গরম করে ফেলেছিলেন খোকা। এর কিছুদিন পর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন।

কিন্তু ২০১৪ সালের ৭ মে যুক্তরাষ্ট্রে রওনা হলে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে উচ্চ আদালত তাকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ দিলে দেশ ছাড়েন ঢাকার সাবেক মেয়র। বর্তমানে সেখানে তিনি সপরিবারের অবস্থান করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026