বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের প্রাচীনতম বিদ্যালয় দি এইডেড হাই স্কুলের মিটিং রুমে ৩০ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় এই সভা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ এইচ এম ইসরাইল আহমদ। সভা পরিচালনা করেন সমিতির সিলেট সচিব এবং দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মো শমশের আলী।

সভায় আলোচনার বিষয়বস্তুতে ওঠে আসে বর্তমান জাতীয় বেতন স্কেল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ পাবেন কি পাবেন না এ নিয়ে সারা দেশে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মধ্যে যে সংশয় দেখা দিয়েছে, বিভ্রান্তি ও মানসিক চাপের সৃষ্টি হয়েছে তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

আলোচনান্তে শিক্ষকবৃন্দ এ মত প্রকাশ করেন যে, বর্তমান সরকার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের রাস্তায় না নামিয়ে ১৯৯৭ এবং ২০০৯ সালে ঘোষিত দুটি বেতন স্কেলেই তাঁদের অন্তর্ভুক্ত করে ইতিহাস সৃষ্টি করেছেন। অতএব, শিক্ষকবৃন্দ দৃঢ়তার সাথে এ আশাবাদ ব্যক্ত করেন যে, এবারও এর কোন বেত্যয় ঘটবে না, এ ধারা অব্যাহত থাকবে ।

তবে সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলার নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারীদের সংশয়, বিভ্রান্তি ও মানসিক চাপ নিরসন কল্পে এবং তাঁদের মনে হাসি ফুটানোর নিমিত্তে ১ জুলাই ২০১৫ হতে বেসরকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ জাতীয় বেতন স্কেলের সুবিধা ভোগ করবেন, এই মর্মে একটি ঘোষণাদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, জননেত্রী শেখ হাসিনার নিকট সবিনয় অনুরোধ করেন।

সচিব জনাব মো শমশের আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মো ময়ূব আলি, প্রধান শিক্ষক জনাব মো ছরোয়ার হোসেন, প্রধান শিক্ষক জনাব বিজন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক জনাব আবু তাহের, অধ্যক্ষ জনাব মুজম্মিল আলি, প্রধান শিক্ষক জনাব আবুল লেইছ, প্রধান শিক্ষক জনাব জার উল্লাহ, প্রধান শিক্ষক জনাব আব্দুল জালিল, প্রধান শিক্ষক জনাব আব্দুল মুনীম, প্রধান শিক্ষক জনাব রিপন সূত্র ধর, সহকারী প্রধান শিক্ষক জনাব ললিত মোহন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক জনাব সাজিদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক জনাব এ কে আজাদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জনাব মো নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান, সহকারী শিক্ষক জনাব আজমত আলী, নূর মো সাইফ উদ্দিন, সহকারী শিক্ষক জনাব জিয়াউর রহমান, সহকারী শিক্ষক জনাব আহমদ হোসাইন, সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার, সহকারী শিক্ষক জনাব তাহমিনা পারভীন প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026