শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪০

লন্ডনে প্রতিবাদ সমাবেশ: দ্রুত বিচার আইনে রাজনের হত্যাকারীদের শাস্তি দাবি

লন্ডনে প্রতিবাদ সমাবেশ: দ্রুত বিচার আইনে রাজনের হত্যাকারীদের শাস্তি দাবি

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন জালালাবাদ শাখা ইউকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার আইনে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার আইনে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবী জানান। বক্তারা বলেন শিশু সামিউল আলম রাজনের মতো আর যাতে কাউকে প্রাণ দিতে না হয় এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে। শিশু শ্রম, শিশু নির্যাতন বাংলাদেশে কোন নতুন ঘটনা নয় প্রতিদিনই এমন হাজার হাজার রাজন নির্যাতিত হচ্ছে।

৩০ জুলাই সন্ধ্যায় ইস্ট লন্ডনের হোয়াইট হাউজ ব্যানুতে হিউম্যান রাইট কমিশন জালালাবাদ শাখার প্রেসিডেণ্ট ও বিশিষ্ট সমাজসেবী হিরন মিয়ার সভাপতিত্বে এবং গ্রেটার লামাকাজি এসোসিয়েশন ইউকের সেক্রেটারী আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইট কমিশন সিলেট জেলা প্রেসিডেণ্ট বাবু আর কে ধর।

বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইট কমিশন ইউরোপীয়ার কো-অর্ডিনেটর সহিদুর রহমান, হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার সেক্রেটারী তারাউল ইসলাম, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার রহিমা রহমান, মানবাধিকার কর্মী সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারাররর্স এসোসিয়েশন ইউকের সেক্রেটারী শাহানূর খান, হিউম্যান রাইট কমিশন সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর ভূমিকার প্রশংসা করে বলেন রাজন হত্যার বিচারের মাধ্যমে দেশবাসী দেখতে চায় দেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে। বৃটেন থেকে একটি মহল রাজনের পরিবারের আর্থিক সহায়তার নামে চাঁদাবাজি করছে এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার অলিউর রহমান, বিসিএ নেতা আশরাফ উদ্দিন, কমিউনিটি নেতা আলহাজ্ব উস্তার আলী, লেখক সৈয়দ মবনু, আব্দুল হালিম চৌধুরী, সোনালী অতীতের ফারুক মাহফুজ, বিএফএর সেক্রেটারী আরজ আলী, প্রবাসী জালাালাবাদ কল্যাণ পরিষদের আসিকুর রহমান, ম্যাজেশিয়ান মানিকুর রহমান গণি প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন মৌলানা হাবিবুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026