বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮

নিত্তনৈমিত্তিক ব্যাপার: বিমানের ইঞ্জিনে পাখি ঢুকায় সিলেটে আটকা পড়েছেন ৫৮ জন যাত্রী

নিত্তনৈমিত্তিক ব্যাপার: বিমানের ইঞ্জিনে পাখি ঢুকায় সিলেটে আটকা পড়েছেন ৫৮ জন যাত্রী

শীর্ষবিন্দু নিউজ: দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছে ৫৮ যাত্রী। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০৫২ শনিবার সকাল সোয়া ৭টায় দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

আধ ঘণ্টা পর ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ণের আগে রানওয়ের টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যায় বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি বলেন, যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি ডানদিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ আরও বলেন, বিমানটি মেরামতের জন্য ঢাকায় প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। বেলা ২টার সময় তারা ওসমানীতে এসে পৌঁছার কথা রয়েছে। প্রকৌশলীরা এলে মেরামতের কাজ শুরু হবে।আটকা পড়া যাত্রীদের বিকেল ৩টার মধ্যে বিমানের অন্য ফ্লাইটে ঢাকা পাঠানোর চেষ্টা চলছে। ওই ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরীণ রুটের ১৯ জন; যারা আটকা পড়েছেন বলেও জানান ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026