শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটসে অফিস খরচ বাবৎ ৩শত ৪০ হাজার পাউন্ড সাশ্রয় হবে আগামী ২০১৬ সাল পর্যন্ত। মেয়র জন বিগসের নেতৃত্ত্বাধীন নব গঠিত কেবিনেট এই সিদ্ধান্তে উপনিত হন।
২৮শে জুলাই ম্যলব্যারী প্লেইসে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে নেতৃত্ব দেন মেয়র জন বিগস। তিনি বলেন, এই সাশ্রয় হবে তার নিজের বেতন কর্তন, এডভাইজাদের ভাতা এবং মেয়রের গাড়ী ও ড্রাইভার বাতিলের মাধ্যমে।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র বিগস আরো বলেন, টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দাদের জন্য উন্নত জীবনমান নিশ্চিত করতে এবং সত্যিকারের পরিবর্তন আনতে আমি বিভিন্ন ইস্যু নিয়ে আমার কেবিনেট মেম্বারদের সাথে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা ২৮ জুলাইয়ের আমাদের প্রথম কেবিনেট মিটিং খুবই সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন হযেছে।