রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০

সুটকেসে অবৈধভাবে স্পেন যাওয়ার পথে মৃত এক যুবক

সুটকেসে অবৈধভাবে স্পেন যাওয়ার পথে মৃত এক যুবক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুটকেসের ভেতরে অবৈধভাবে স্পেন যাওয়ার পথে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন মরক্কোর এক যুবক। একটি প্রাইভেটকারে বহন করা সুটকেস থেকে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে স্প্যানিশ পুলিশ। খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মৃতের ভাইকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। ৩৪ বছর বয়সী বড় ভাইয়ের মালামাল বহনে ব্যবহৃত সুটকেসের ভেতরে করে স্পেন যাওয়ার পরিকল্পনা করেছিল ২৭ বছর বয়সী ছোট ভাই। পরিকল্পনা মোতাবেক ছোট ভাইকে সুটকেসে ভরে স্পেনের উদ্দেশে রওয়ানা হন বড় ভাই।

প্রাইভেটকারে করে সুটকেসটি নিয়ে গত রবিবার আলমেরিয়া হয়ে উত্তর আফ্রিকার স্পেনীয় অঞ্চল মেলিলার উদ্দেশে ফেরিতে উঠেন তিনি। ফেরিতে উঠার পর বড় ভাই দেখতে পান সুটকেসে থাকা তার ছোট ভাই নিঃশ্বাস নিচ্ছেন না। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ফেরির স্টাফদের জানান।

আলমেলিয়া বন্দরে ফেরির ক্রু ও জরুরি বিভাগের কর্মীরা ছোট ভাইয়ের শ্বাসনালী সচলের চেষ্টা করেও ব্যর্থ হন। সুটকেসের ভেতর দম বন্ধ হয়ে মারা যান ওই তরুণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026