রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২

বহুল আলোচিত ফ্লাইট এমএইচ ৩৭০`র ধবংসাবশেষ পাওয়া গেছে

বহুল আলোচিত ফ্লাইট এমএইচ ৩৭০`র ধবংসাবশেষ পাওয়া গেছে

শীর্ষবিন্দু নিউজ: সারা দুনিয়া জুড়ে আলোচনায় থাকা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার মালয়েশিয়ান ফ্লাইট এমএইচ৩৭০র খোজ পাওয়া গিয়েছে। ৫১৫ দিন পর অবশেষে সকল জল্পনা-কল্পণার অবসান ঘটিয়ে হতভাগ্য মালয়েশিয়ান এই ফ্লাইটের ধবংসাবশেষ পাওয়া গিয়েছে বলে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার নাজিব রাজ্জাক নিশ্চিত করেছেন।

নাজিব রাজ্জাক জানিয়েছেন, প্যারিসের রিইউনিয়ন আইল্যান্ডসে যে ডেবরি পাওয়া গিয়েছে, অনুসন্ধান, তদন্ত ও পরীক্ষা নিরীক্ষার পর সেটাই মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ৩৭০`র বলে জানালেন। সারা বিশ্বের বিভিন্ন এভিয়েশন এক্সপার্ট আর বিশ্বের নামকরা অনুসন্ধানী দলের ১৭ মাসের উদ্ধার তৎপরতার অবসান ঘটল প্যারিসে।

এয়ার বিশেষজ্ঞদের ধারণা মতে, ফ্লাইট এমএইচ ৩৭০ কোথায় হারিয়ে যায় (ওয়াশড আপ) সেটাই একটা প্রশ্ন, যদিও অন্যান্য অংশ ছিটকে ভস্মীভূত ও ধবংস হয়ে আইল্যান্ডসে পড়তে পারে। তবে ফ্লাইট এমএইচ ৩৭০র ভারী অংশ অর্থাৎ যে অংশ দিয়ে সাগরে পতিত হয়েছে, সেই অংশ সাগরে ডুবে গেছে আর ডুবার আগে ধবংসাবশেষের হালকা ও পাতলা অংশগুলো ধবংসপ্রাপ্ত হয়ে ডুবার আগেই ছিটকে বিভিন্ন দিকে গিয়ে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026