বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭

শেখ মুজিবের সুসজ্জিত রক্ষি বাহিনী কেন ১৫ই আগস্ট শেখ মুজিবকে বাঁচাতে এগিয়ে আসেনি

শেখ মুজিবের সুসজ্জিত রক্ষি বাহিনী কেন ১৫ই আগস্ট শেখ মুজিবকে বাঁচাতে এগিয়ে আসেনি

নিউজ ডেস্ক: সময়কালঃ ১৯৭১ থেকে ১৯৭৫, ঘটনাঃ বাংলাদেশ সেনাবাহিনীর অসন্তোষের কারন, অভ্যুথান, এবং একটি কালো অধ্যায়ের সমাপ্তি।

১৯৭৫ সালের ১৫ই অগাস্ট শেখ মুজিব স্বপরিবার নিহত হওয়ার ঘটনা মুষ্টিমেয় কিছু সেনা অফিসারের একক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এই ঘটনার পিছনে আছে সেনাবাহিনীর বহুদিনের পুঞ্জিভূত ক্ষোভ।

ঘটনার মূল কেন্দ্রে আছে ১৯৭১ সালের সেপ্টেম্বরে মাসে সাক্ষরিত তাজউদ্দিন-ইন্দিরা সরকারের সাত দফা মৈত্রি চুক্তি । যার মধ্যে দফা ২, ৩, ৪, এবং ৭ যুদ্ধোত্তর বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রচন্ড নেতিবাচক প্রভাব ফেলে। বেসামরিক দফাগুলো উহ্য রাখা হোল।

দফা ২. সামরিক বিষয়ক: বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতিবছর এসম্পর্কে পুনরীক্ষণের জন্য দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

দফা ৩. বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী বিষয়ক: বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবেনা। অভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে।

দফা ৪. ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ক: সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। এবং যুদ্ধকালীন সময়ে মুক্তি বাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।

দফা ৭. প্রতিরক্ষা বিষয়ক: বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ের দায়িত্ব গ্রহণ করবে ভারত।

তথ্য সুত্রঃ (১) “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫”, চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারী ২০০৪, পৃষ্ঠা-৪৩৩,৪৩৪; অলি আহাদ (২)বাংলাদেশঃ মারাত্বক অপপ্রচারণা, ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের শিকার, পৃষ্ঠা ১২৪-১২৬ (৩)স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী (৪) রি-হোসাইন এর ব্লগ।

তাজউদ্দিন-ইন্দিরার এই মৈত্রি চুক্তি বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন বলেন, “The nation’s pride remains hidden in ‘secret treaty’.” Holiday, August 20, 1972.

যুদ্ধ চলাকালিন সময়ে ভারতে এক দল বাংলাদেশী বুদ্ধিজীবীদের সমাবেশে ভারতে বাংলাদেশ বিষয়ক প্রধান উপদেষ্টা ডি পি ধর বলেন, “আপনাদের এসব ব্যাপারে চিন্তা করার দরকার নেই। আপনাদের শুধু ধান চাষ করলেই হবে। বাকি সব কিছু আমরাই দেখব।” Bangladesh Untold Facts; S. H. Dalim. pg -292. যদিও কথাটি বলেছিলেন অর্থনীতিক বিষয়ে, কিন্তু এটাই ছিল আমাদের প্রতি ভারত সরকারের মনোভাব।

“ চুক্তির এই অনুচ্ছেদটির (৪) কথা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানিকে জানানো হলে তীব্র ক্ষোভে তিনি ফেটে পড়েন। এর প্রতিবাদে রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না”। অলি আহাদ । জাতীয় রাজনীতি : ১৯৪৫ থেকে ৭৫ ॥ [ বিসিবিসি – অক্টোবর, ২০১২ (পঞ্চম সংস্করণ) । পৃ: ৪৩৩-৪৩৬ ]

৭১ এর ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় সেনাদের ভিআইপি ট্রিটমেন্টে খুব আহত হয়। ৯ মাস প্রানপন যুদ্ধ করেছে তারা অথচ আওয়ামী সরকারের চোখে বীর বনেছে ভারতীয় সেনারা। এই ডাবল স্ট্যান্ডার্ড তাদের মর্মাহত করে।

সেই সময় এক ছাত্র লীগ নেতা একজন আর্মি লেফটেন্যান্টকে অমানুষিক টর্চার করে। এই ঘটনার জন্য বিচার চেয়েও তারা আওয়ামী সরকার থেকে কোন বিচার পায় নাই। ব্যাপারটা থেকে সেনাবাহিনী বুঝতে পারে আওয়ামী সরকারের কাছে তাদের অবস্থান।

মেজর জলিলের ভাষায়, “জাতির বীর মুক্তিযোদ্ধারা আজ উপহাস, কৌতুক, আর করুনার পাত্র। ভাবখানা এমন যেন মুক্তিযোদ্ধারা হচ্ছে এক শ্রেণীর কামলা, যাদের কাজ শুধু হানাদার তাড়ান।“ (অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা)

৭২ এ শেখ মুজিব দেশে ফিরে তাজউদ্দিন সরকার আর অন্যান্য আওয়ামী নেতা আর বুদ্ধিজীবীদের মতের বিপরীতে গিয়ে, মৈত্রি দফা ২ ভঙ্গ করে ভারতীয় সেনাদের ভারতে ফেরত পাঠিয় দেন। কিন্তু দফা ৩ অনুসারে গঠন করেন রক্ষি বাহিনী নামক প্যারামিলিশিয়া বাহিনী। গুনগত আর শিক্ষাগত যোগ্যতায় রক্ষীবাহিনীর অফিসারেরা আর্মি অফিসারদের চাইতে অনেক নিম্নমানের হলেও এদের সম্মান দেয়া হয় সেনাবাহিনীর চাইতে বেশি।

“স্বাধীনতার পড় মুহূর্ত থেকে একদিকে যেমন মুক্তি যোদ্ধাদের হয়রানি করা হয়েছে, অন্যদিকে নানা কৌশলে তাদের শতধা বিভক্ত করা হয়েছে।“ স্বাধীনতা ’৭১; কাদের সিদ্দিকী।

আওয়ামী লীগের ভয় হয়, নিজ দেশের সেনাবাহিনীকে বেশি উপরে তুললে তারাই একদিন ক্ষমতা দখলে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে।পরবর্তী ৪ বছর তারা সেনাবাহিনীকে ক্রমান্বয়ে অকার্যকর করে ফেলার চেষ্টায় রত থাকে। তাদের এইসব প্রচেষ্টা সেনা সদস্যদের ক্রোধান্বিত করে তোলে।

সেনাবাহিনী কাঠামোগত ভাবে অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। এখানে র্যা ঙ্ক এবং শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই কাঠামোগত ধারা ভঙ্গ করে শেখ মুজিব সিনিয়র জিয়াকে ডিঙ্গিয়ে জুনিওর সফিউল্লাহ কে আর্মি চিফ বানিয়ে দেন। মুজিবের এই ডিসিশান আর্মি কম্যান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে গেলে আর্মিতে অসন্তোষ দেখা দেয়।

অবশেষে ১৯৭৩ সালে ২৫,০০০ এর বেশি বাঙালী অফিসার আর সেনা পাকিস্তান থেকে দেশে ফেরত আসে। যাদের কারো কারো র্যািঙ্ক মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অফিসারদের চেয়েও উঁচুতে ছিল। কিন্তু মুজিব সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের ২ বছরের বেশি সিনিওরিটি প্রদান করে। যা পাকিস্তান ফেরত সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের সৃষ্টি করে।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের একটি অংশ কর্নেল তাহেরের অনুগত ছিল, যারা ১৯৭৩ সালে শেখ মুজিব তাহেরকে সেনাবাহিনী থেকে বহিস্কার করলে অসন্তুষ্ট হয়। বহিস্কারের পর তাহের বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দলে যোগ দেন। এবং অননুমোদিত অস্ত্র সহ আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক ক্যাডার বাহিনি গঠন করেন। (লরেন্স লিফশুল্টয; দ্যা আনফিনিশড রেভ্যুলুশান)

এই সময় দিনকে দিন রক্ষি বাহিনী হয়ে উঠে আর্মির চাইতেও ক্ষমতাশীল আর আওয়ামী সরকারের কাছে প্রিয়। তাদের অস্ত্র সামগ্রি ছিল আর্মির চাইতে বেশি আর উন্নত। তার উপর মুজিবের আদেশে চোরাকারবারি, মজুতদারদের গ্রেফতারে সেনাবাহিনী যখন বেশির ভাগ আওয়ামী সদস্যদেরকেই গ্রেফতার করে, আর আওয়ামীরা মুজিবের কাছে এই ব্যাপারে নালিশ করে, তখন শাস্তি স্বরূপ মুজিব সেনাদের সিলেট থেকে কুমিল্লা পর্যন্ত পায়ে হেটে আসার আদেশ দেন। এই ব্যাপার সেনাবাহিনীর জন্য প্রচণ্ড অপমান জনক ছিল।

১৯৭৪ সালে ঘটে মেজর ডালিমের সেই কুখ্যাত ঘটনা, যেখানে এক বিয়ে বাড়ীতে গোলাম মোস্তফার ছেলে মেজর ডালিমের শালাকে অপমান করে, মেজর ডালিমের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে তারা ডালিম আর তার স্ত্রী কে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মেজর ডালিম আর তার স্ত্রী শেখ মুজিবের খুব কাছের লোক ছিলেন বিধায় আশা করেছিলেন শেখ মুজিব থেকে এই ব্যাপারে সঠিক বিচার পাবেন। বরং উল্টা কিছুদিনের মধ্যেই মেজর ডালিম আর মেজর নুর (ঘটনার সময় উপস্থিত ছিলেন) দুজনকেই মুজিব মিলিটারি থেকে ডিসমিস করে দেন। সেনাবাহিনীর সামগ্রিক অসন্তোষের সাথে যোগ হয় কিছু অফিসারের ব্যাক্তিগত বিদ্বেষ।

১৯৭৫ সালে শেখ মুজিব সংবিধান ভঙ্গ করে ওয়ান ম্যান ওয়ান পার্টি বাকশাল সৃষ্টি করেন, “Mujib had clearly stepped on many toes when instituting his Bakshal scheme.” (Franda)

জন জীবন বাকশালের জুতার তলে পিষ্ট হতে থাকে। আর সব মানুষের মতন এর বলয় সেনাবাহিনিকেও গ্রাস করে ফেলে।

এরপর ঘটে যায় ১৯৭৫ সনের ১৫ই অগাস্টের বিপ্লব। মেজর ডালিম, ফারুক, রশিদ, রহমান, হুদা সহ আরও কিছু অফিসার শেখ মুজিবকে পরিবারের ১৪ জন সদস্য সহ মোট ৪৬ জনকে গুলি করে মুজিব অধ্যায়ের বিলুপ্তি ঘটান। সেদিন মুজিবের নিজ হাতে গড়া সুসজ্জিত রক্ষি বাহিনী পর্যন্ত মুজিবকে বাচাতে এগিয়ে আসেনি।

“মুজিবের পতনে সাধারণ মানুষের মনে হয়েছে তারা মুজিব সরকারের স্বজনপ্রীতি, দুর্নীতি, এবং অত্যাচার থেকে রক্ষা পেয়েছে। এটুকু নিঃসন্দেহে বলা যায়, ১৯৭২ সালে শেখ মুজিবর রহমান, যিনি দেশের অদ্বিতীয় এবং অতুলনীয় জাতীয় নায়ক হিসাবে পাকিস্তানের বন্দীদশা থেকে দেশে প্রবেশ করেছিলেন, তিন বছরের মধ্যে জনগনের সমস্ত সমর্থন হারিয়ে তিনি মৃত্যু বরন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026