বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১

রেফারেন্ডামের উপর নির্ভর করছে ওয়াটসআপ, আই ম্যাসেজ ও স্ন্যাপচ্যাটের ভবিষ্যৎ

রেফারেন্ডামের উপর নির্ভর করছে ওয়াটসআপ, আই ম্যাসেজ ও স্ন্যাপচ্যাটের ভবিষ্যৎ

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে রেফারেন্ডাম আগামী ২০১৬ সালে এখন নির্ধারিত হয়েছে। ইউরোপীয় কনভেনশন আর্টিক্যাল ৮ এর বদৌলতে ব্রিটেন এখনো ওয়াটসআপ, স্ন্যাপচ্যাট এবং আই ম্যাসেঞ্জারের সিকিউরিটি এনক্রিপটেড থেকে বাইরে থাকছে।

ব্রিটেন বলছে সন্ত্রাসীরা এবং ব্রিটেনের জনগন ও নিরাপত্তার জন্য হুমকী কোন রূপ স্ক্যানিং ছাড়াই ওয়াটসআপ, আই ম্যাসেঞ্জার, স্ন্যাপচ্যাটের টেক্সট ম্যাসেজ ব্রিটিশ সিকিউরিটি স্ক্যানিং বা চেকিং করতে পারছেনা। যার ফলে সন্ত্রাসী ও জঙ্গিরা এই অপশনগুলো দেরারছে ব্যবহার করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এতে উদ্ভিগ্ন। ডেভিড ক্যামেরন বছর খানেক আগেই ওয়াটসআপ নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। কিন্তু বাধ সাধে ইউরোপীয় ইউনিয়নের আর্টিক্যাল ৮- হিউম্যান রাইটস এক্ট।

রেফারেন্ডামের পর সেটা আর বাধা হয়ে থাকবেনা বলে অনেকেই ধারণা করছেন। ওয়াটসআপ, স্ন্যাপ চ্যাট, আই ম্যাসেঞ্জার কর্তৃপক্ষ ব্রিটেনের কাছে সেই কোড কিংবা এনক্রিপটেড করতে বাধ্য হবেন। ইতোমধ্যেই থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের সেই বাধার এপিল ড্রাফট তৈরি করছেন বলে জানা গেছে।

নতুন স্নোপার্স চার্টার তথা ডাটা রিটেনশন এন্ড ইনভেস্টিগেটরি পাওয়ার বিল আরোপিত হয়ে গেলে ওয়াটসআপ ও আই ম্যাসেঞ্জার তা হস্তান্তরে প্রত্যাখ্যান করলে ব্রিটেনে সেগুলো নিষিদ্ধ হয়ে যেতে পারে। ইতোমধ্যে এই বিলের পক্ষে ৪৯,০৭৯ জন পাঠক ভোট দিয়েছেন ফেস বুক, ওয়াটসআপ, অনলাইন কেন্দ্রিক এই স্নোপার্স চার্টারে। আর ৫৫,৭৭২ জন পাঠক দর্শকদের মধ্যে ১২% ডেভিডের উদ্যোগের পক্ষে সমর্থনও জানিয়েছেন।

এই বিষয় ব্রিটেনের রাজনীতিতে যে ব্যাপক চাঞ্চল্য সৃস্টি করবে আগামী ২০১৬ সালের রেফারেন্ডাম ও তৎপরবর্তী সময়ে সেটা বলার আর অপেক্ষা রাখেনা। লিবার্টি গ্রুপ সহ মানবাধিকার সংগঠণগুলোও মাঠে নামবে। প্রধান প্রধান দলগুলোর মধ্যেও রাজনীতি জমে উঠবে সন্দেহ নাই। মিডিয়াও সরগরম হবে। সব মিলিয়ে রেফারেন্ডামেই ভাগ্য নিশ্চিত হয়ে যাবে ব্রিটেনের বুকে ওয়াটস আপ, স্ন্যাপচ্যাট, আই ম্যাসেঞ্জারের আগামীর ভাগ্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026