রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

ক্যালাইসে অভিবাসীদের বুঝাতে গেলে এমপিকে মাইক হুকিম বন্ধুক দিয়ে ভয় দেখায় ইমিগ্যান্টরা

ক্যালাইসে অভিবাসীদের বুঝাতে গেলে এমপিকে মাইক হুকিম বন্ধুক দিয়ে ভয় দেখায় ইমিগ্যান্টরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুনিয়া জুড়ে এখন সবচেয়ে আালোচিত বিয়য় ক্যালাইসের হিউমেন ক্রাইসিস সমস্যা। আর এই সমস্যায় ব্রিটেনের প্রবেশে ক্যালাইসে ইমিগ্যান্টদের সমস্যা জানতে এক ব্যাতিক্রমী উদ্যেগ নেন ইয়র্কশায়ার ও নর্থ লিংকনশায়ারের এমপি মাইক হুকিম।

ইউকিপ দলের শীর্ষস্থানীয় এই রাজনীতিবিদ নর্দার্ন ফ্রান্স থেকে ক্যালাইসের দিকে ব্রিটেনে ঢোকার জন্য অভিবাসীরা এমন জোরালো ও তীব্রভাবে জীবনের ঝুকি নিয়ে কেন আসছে- তা জানতে ও বুঝতে নর্দার্ন ফ্রান্স অভিবাসী ক্যাম্প পরিদর্শনে যান। যাওয়ার আগে সেই সব ক্যাম্পে সফর ও ইন্টারভিউয়ের অনুমতি নিয়ে যান।

ইতোমধ্যে তিনি ইরাকী, ইরানী, সিরিয়ান অভিবাসীদের সাথে কথাও বলেছেন- কেন তারা এমন ঝুকিপূর্ণভাবে হলেও ব্রিটেন প্রবেশ করতে চান। কিন্তু নর্দার্ন ফ্রান্সের উডল্যান্ড সাইটের রিফিউজি ক্যাম্পে গেলে তিনি যখন কয়েকজন অভিবাসীদের সাথে কথা বলছিলেন, তখন একজন অভিবাসী, যার কোর্ট পড়া অবস্থায়, সে ক্যাম্প থেকে বেরিয়ে এসে এমইপি মাইক হুকিমের দিকে অস্র তাক করে ক্যাম্প ছেড়ে চলে যেতে হুমকী দেয়। এমনকি এমইপি সংবাদ পত্রে জানিয়েছেন, অভিবাসী অশ্লীল শব্দ উচ্চারণ করে এমইপিকে বলে ক্যাম্প ছেড়ে চলে যেতে।

ঐ অভিবাসী তখন উচ্চ স্বরে বলে, আমরা এখানে কোন টেলিভিশন চাইনা, ফিল্ম চাইনা, ইন্টারভিউ চাইনা- আমাদের সমস্যা একটাই, আমরা ব্রিটেন ঢুকতে চাই। ইউ ফ…………. এখান থেকে চলে যাও। এই বলে সে এমইপির দিকে কোর্টের ভিতর থেকে বন্দুক বের করে তাক করে ধরে। কোন দূর্ঘটনা ঘটান আগেই এমপি হুকিম তখন সাথে সাথে সঙ্গীদের নিয়ে স্থান ত্যাগ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026