বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭

ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অবৈধভাবে ব্যবহৃত ৫টি বোমা মেশিন ধ্বংস

ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অবৈধভাবে ব্যবহৃত ৫টি বোমা মেশিন ধ্বংস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পরিবেশের জন্যে ক্ষতিকর ৫টি বোমা মেশিন (ভূগর্ভ হতে পাথর উত্তোলনকারী যন্ত্র) ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান চালিয়ে এসব বোমা মেশিন ধ্বংস করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকন উদ্দিনের নেতৃতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পাথর কোয়ারী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর সাথে ২৯ জন বিজিবি সদস্য এবং কোম্পানীগঞ্জ থানার ১০জন পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন ধ্বংস করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন উচ্ছেদ এর জন্য টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026