শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত কাল দেশব্যাপী প্রকাশিত এ লেভেল এর রেজাল্ট রেকর্ড পরিমাণ ভালো ফলাফল করেছে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাঙালি অধ্যুষিত এলাকার স্কুল কলেজগুলো। এর মধ্যে টাওয়ার হ্যামলেটসের ম্যালব্যারি স্কুলের ছাত্রীরা এ স্টার থেকে সি গ্রেডের ফলাফল করে অনেকেই অক্সফোর্ড সহ অভিজাত রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছেন বলে স্কুলের হেড টিচার ডঃ ভ্যানেসা ওগডেন মিডিয়ার সাথে আলাপের সময় এই তথ্য জানিয়েছেন।
ম্যালব্যারি গার্লস স্কুল থেকে ম্যাথস ও ফিজিক্স এ এ স্টার পেয়েছেন কাওসারা আলী, এ স্টার প্রাপ্ত তাসনিমা জামান সহ সকলেই নারীর সাথে আলাপের সময়ে তাদের ফলাফলে স্কুল, টিচার, এবং অভিভাবকদের সহযোগীতার কথা জানিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন। টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস স্কুলের ও ছাত্রীদের এই ভালো ফলাফলে অভিনন্দন জানিয়ে বলেন, আমি তাদের রেজাল্টে অভিভূত। উল্লেখ্য গত জুন মাসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা এই মার্লব্যারি গার্লস স্কুল পরিদর্শন করেছিলেন এবং লেটস গার্ল লার্ণ ক্যাম্পেইনের এর উদ্বোধন করেছিলেন।