শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১০টা ৫১ মিনিটে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি ভবনের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
জানা যায়, শ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত ৭ আগস্ট সন্ধ্যায় শুভ্রা মুখার্জিকে আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল)-এ ভর্তি করা হয়।