শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জিমে শরীর চর্চা করার সময়ে রানিং মেশিন থেকে পড়ে গিয়ে আহত হন সিলেটের যুবক রুবেল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মাথায় অপারেশন কালে তিনি মারা যান।
মাথায় আঘাত পাওয়ার কারনে তার মৃত্যু হয় ডাক্তাররা জানিয়েছেন। বর্তমানে তার লাশ লন্ডনে হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মৃত রুবেল সিলেটের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা।
জানা যায়, আগামী বুধবার লন্ডনে নামাজে জানাযা শেষে বৃহস্পতিবার নাগাদ দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এদিকে তার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই আবার বাকরুদ্ধ হয়ে পড়েন।