মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯

ছায়াছবি মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’র অফিসিয়াল ট্রেলার প্রকাশ

ছায়াছবি মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’র অফিসিয়াল ট্রেলার প্রকাশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের প্রখ্যাত চিত্রনির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত বিশ্বনবীর মহাজীবন আলেখ্যভিত্তিক ছায়াছবি ‘মুহাম্মদ রাসুলুল্লাহ (স)’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হয়েছে।

মুহাম্মদমুভি ডটকম (mohammadmovie.com) ওয়েবসাইটে ৪টি ট্রেলার আপলোড করা হয়েছে। ইংরেজি, ফার্সি ও আরবী ভাষায় ওয়েবসাইটটিতে চলচ্চিত্রটির বেশকিছু স্থিরচিত্রও দেয়া হয়েছে।

আগামী ২৬ আগস্ট ইমাম রেজা (র)-এর জন্মদিনে সমগ্র ইরানে মুক্তিটি পাবে। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় ৩৯তম বিশ্ব চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। ফার্সি ভাষায় নির্মিত ছায়াছবিটি আরবি ও ইংরেজি ভাষায় ডাবিং করা হয়েছে।

মহানবী (স.) কে নিয়ে নির্মিত তিন খণ্ডের এই ছায়াছবির প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবনআলেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে ৫৫ কোটি ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকাতে।

ছবিটি নির্মাণে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় প্রখ্যাত সুরকার আল্লা রাখা রহমান (এ আর রহমান)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026