রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪১

আমস্টারডাম যাওয়ার পথে ফ্রান্সের ট্রেনে ৩ জন গুলিবিদ্ধ

আমস্টারডাম যাওয়ার পথে ফ্রান্সের ট্রেনে ৩ জন গুলিবিদ্ধ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিস থেকে আমস্টারডাম যাওয়ার পথে এক ব্যক্তি হাতে অটোম্যাটিক রাইফেল, ছুরি, নাইন ম্যাগাজিন এম্যুনিশন নিয়ে উপর্যুপরি গুলি ছুড়ে। এতে তিনজন আহত হন, দুজনের অবস্থা মারাত্মক।

ফ্রান্সের থালিস ট্রেনে সন্দেহভাজন ব্যক্তি আমেরিকান দুই প্যাসেঞ্জারের কাছে এসে গুলি করে। ঘটনাটি যখন ঘটে তখন ট্রেন বেলজিয়ামের মধ্য দিয়ে যাচ্ছিলো এবং আগুন্তক এই গুলিকারীকে ফ্রান্সের বর্ডার শহর অ্রারাস -এ তাকে গ্রেপ্তার করা হয়। ধারনা করা হচ্ছে প্যাসেঞ্জার দুজনই আনেরিকান ম্যারিন সেনা।

ফ্রান্সের ইন্টেরিয়র মিনিস্টার বার্ণার্ড ক্যাজোনভ জানিয়েছেন, আমেরিকান দুজন অত্যন্ত সাহসী। আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর তৃতীয়জনকে মাইনোর ইঞ্জুরির জন্য চিকিতসা সেবা প্রদান করা হয়েছে।

ফ্রান্সের ল্যা মন্ডের সংবাদে বলা হয়েছে, ট্রেনের আরোহী ৫৫৪ জন প্যাসেঞ্জারকে পাশের জিম হলে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ট্রেনের আরোহী ফ্রান্সের তারকা জিন হুগো এংল্যান্ড ট্রেনের গ্লাস ভেঙ্গে বের হওয়ার সময় আহত হয়েছেন।

এদিকে বিএফএম টিভি ষ্টেশনে যাত্রী কালাশনোভব জানিয়েছেন, গানম্যানকে সনাক্ত করা ও লোকটির ট্রেনের মধ্যে গুলিকরে বা আক্রমণ করার কারণ এখনো জানা যায়নি। এন্টি টেরোর পুলিশ এর মুখপাত্র জানিয়েছেন গানম্যানকে তারা এরেস্ট করেছেন এবং সে পুলিশের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

প্যান্টাগন জানায়, দুজন আমেরিকান ম্যারিন সেনা নাইফ দ্বারা আক্রমণের শিকার হয়েছেন তবে বলা হয়নি তারা কোন বিভাগে কর্মরত। এদিকে বেলজিয়ামের প্রাইম মিনিস্টার চার্লস মাইকেল টুইট বার্তায় ঘটনাকে টেরোর এটাক হিসেবে উল্লেখ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026