সৈয়দ শাহ সেলিম আহমেদ: চলন্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন সুন্দরী এক নারী, স্মার্ট ড্রেস, হাতে কাগজের স্তূপ, পেছনে কার্ডবোর্ড- তাতে লেখা নট হোমলেস, হাঙ্গরি ফর সাকসেস, টেইক মাই রিজুম।
এরকম এক কার্ডবোর্ড পেছনে টাঙ্গিয়ে নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় একজন সুন্দরী নারী লোকজনের নজর কাড়ার ব্যতিক্রমী এক উদ্যোগ- কার, বাস, লরি যাত্রী যারাই যাচ্ছিলেন- নিউ ইয়র্কের যে রাস্তায় তিনি দাঁড়িয়ে ছিলেন, সকলের নজর কাড়ে। প্রতিটি কার, বাস যারাই তার সামনে এসে একটু থামছে তিনি তাদের হাতে নিজের বায়োডাটা দিচ্ছেন, যাতে নিজের জীবন বৃত্তান্তই শুধু নয়, কেন তিনি জব চাচ্ছেন সেই বর্ণনাও আছে। তার নাম কেরি কেমেলিন।
কিছু দিন আগে তিনি একটি জুয়েলারি শপের সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলেন। জব চলে যাওয়াতে ব্যতিক্রমি এই উদ্যোগ তিনি নেন। তার এই ডিটারমিনেশনেও ম্যাজিকের মতো কাজ হয়। তার সিভি পেয়ে ১০০রও অধিক কোম্পানি তাকে চাকুরীর অফার দিয়েছে।
নিজের উদ্যম আর একাগ্রতা থাকলে যে অসম্ভবকে সম্ভব করা যায়- নিউ ইয়র্কের ব্যস্ত সড়কের মধ্যে ভিক্ষুকের মতো নিজের যোগ্যতার সিভি হাতে হাতে বন্টন করে কেরি কেমেলিন সেটাই প্রমাণ করলেন। টেলিভিশন সাক্ষাতকারে তিনি তার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। কিছুদিন আগে তার পিতার মৃত্যর কথাও জানিয়েছেন।
কেরি কেমেলিন আর দশজনের মতো জবের জন্য কোন এজেন্টের কাছে না গিয়ে কিংবা শুধু মাত্র ইমেইলের মাধ্যমে বা ডাক যোগে এপ্লিকেশন পোষ্ট করে আজকের ব্যস্তময় জীবনে হাত গুটিয়ে বসে থাকতে চাননি, কিংবা অন্যদের মতো বেনিফিট নিয়ে জীবন যাপন করতে চাননি, যদিও সেটা তার অধিকার।
কিন্তু তিনি প্রমাণ করেছেন, আজকের যুগ বিজ্ঞানের যুগ, জীবন চলমান, দ্রুত বেগে সব কিছু এগিয়ে যাচ্ছে, সুতরাং এক জব গিয়েছেতো কি হয়েছে, অযথা এজেন্সিতে গিয়ে নাম রেজিস্ট্রি তার পর এসেসম্যান্ট, তার পর প্রসেসিং আর অপেক্ষা করে সময় নষ্ট করার সুযোগ কোথায়। তাই তিনি নেমে পড়েছেন নিজের যোগ্যতা ও সাকসেসকে বিক্রি করার জন্য অভিনব এক পন্থা- যা বিদ্যুতের মতো ঝলকে যায় ও কাজও করে।
[youtube id=”MKdA4i7Q03A” width=”600″ height=”350″]
আমাদের ইউনুস যেমন তরুণদের বলেন, শুধু জব না খুজে নিজেরা একেকজন উদ্যোক্তা হয়ে যাও- চাকুরী অন্যকে দেয়ার পথ করো, উপায় খুজো- পথ পেয়ে যাবে।কেরি কেমেলিন ইউনুসের কথার মতো অভিনব উপায়ের মাধ্যমে নিজের সাকসেস কাজে লাগানোর পথ করে নিলেন। শুধু নিলেন বললে ভুল হবে, তিনি বরং ১০০ কোম্পানির মধ্যে নিজের জন্য সবচাইতে ভালো ও উন্নত অফারটাই এখন বেছে নিবেন।
আমরা কেরি কেমেলিনের সাফল্য কামনার সাথে সেল্যুট করি এই নারীর দূরদর্শীতা ও একাগ্রতাকে।