রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৪

জিসিএসই পরীক্ষায় বার্মিংহামের নাইমার ঈর্ষনীয় সাফল্য

জিসিএসই পরীক্ষায় বার্মিংহামের নাইমার ঈর্ষনীয় সাফল্য

শীর্ষবিন্দু নিউজ: এবারের জিসিএসই পরীক্ষায় নাইমা ইয়াসমিন বেগম বার্মিংহাম কিংস এডওয়ার্ড গ্রামার স্কুল থেকে অংশ নিয়ে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। সে ৯ টি বিষয়ে এ স্টার ও দু’টি বিষয়ে এ পেয়ে বাবা-মা’র মুখ উজ্জ্বল করেছে। আর তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত পুরো বাংলাদেশী কমিউনিটি।

সিলেটের এক সময়ের খ্যাতিমান সাংবাদিক ও ছড়াকার, বর্তমানে বার্মিংহাম সিটি কাউন্সিলে কর্মরত শফিকুর রহমান শাহজাহান ও আর্ডেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা মিসবা বেগমের জ্যেষ্ঠ কন্যা নাইমা

তার এই অর্জনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছে এ ভালো ফলাফলের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান ছিলো সবচেয়ে বেশী। দু বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় নাইমা ভবিষ্যতে মিডিয়া ও কমিউনিকেশন নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বাংলাদেশী কমিউনিটির সেবা করতে চায়।

নাইমার পৌত্রিক নিবাস সিলেট নগরীর হাওয়া পাড়া এলাকায়। সে বাংলা টিভি রিপোর্টার ও বাংলা ভয়েসের সহ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমানের ভাতিজি। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের দোয়া প্রার্থী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026