বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১

সেতুর ক্ষতিগ্রস্ত অংশ নির্মানের জন্য যাত্রী দুর্ভোগে ঢাকা-সিলেট মহাসড়ক

সেতুর ক্ষতিগ্রস্ত অংশ নির্মানের জন্য যাত্রী দুর্ভোগে ঢাকা-সিলেট মহাসড়ক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে গতকাল বেইলি সেতু নির্মাণ উপলক্ষে ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফলে ভোর থেকে দিনভর এ সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাতের কষ্ট ছিল আরও মর্মান্তিক। নৌকায় নদী পার হতে হয়েছে পথচারী ও যাত্রীদের। উভয় পারের ট্রাকচালকরা ঘুমিয়েছে সড়কে। অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সরাইল থানার পাশাপাশি মহাসড়কে ছিল অতিরিক্ত পুলিশ। এ সুযোগে মহাসড়কের ১৪-১৫ কিলোমিটার জায়গায় ছিল সিএনজি অটোরিকশার দাপট।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক সপ্তাহ আগে বলা হয়েছিল, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলি সেতু) স্থাপন করা হবে। পূর্ব ঘোষণা মোতাবেক গতকাল ভোর ছয়টা থেকেই শুরু হয়েছে কাজ।

আর এ কারণে ব্রিজের দু’দিকে আটকে যায় অসংখ্য গাড়ি। তৈরি হয়েছে যানজট। মালামাল নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।সকাল থেকে রাত পর্যন্ত ১২০ জন শ্রমিক কাজ করে। সেতুর দুই দিকে ২১০ ফুট জায়গায় বেইলি সেতু নির্মাণের কাজ চলে।

কারণ, ওই জাগায়ই সেতুটি ধেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। আর সরাসরি প্রত্যক্ষ করছেন সওজের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী। নদীতে সওজের দুটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রীদের বিনামূল্যে পারাপারের কাজ করে। এছাড়া স্থানীয় ১০-১২টি নৌকা জনপ্রতি ৫ টাকা ভাড়ায় নদী পার করে। তেলবাহী ট্রাকের চালক মো. জাকির হোসেন বলেন, ঢাকা থেকে এসেছি। সিলেটের হরিপুর যাবো। ফজরের আজানের পর থেকে ১১ ঘণ্টা ধরে বসে আছি। খাওয়া যেমন তেমন টয়লেটের সমস্যা প্রকট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026