বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭

ড্রাইভিং টেস্টে আসছে বড় ধরনের সংস্কার

ড্রাইভিং টেস্টে আসছে বড় ধরনের সংস্কার

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনে ১৯৩৫ সালের চালু হওয়া ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের লক্ষ্যে কনজারভেটিভ সরকারের ড্রাফট পরিকল্পণা ফাঁস হয়ে গেছে। বিগত কোয়ালিশন সরকারের সময় ক্যামেরনের সরকার উদ্যোগী হয়েও যা করতে ব্যর্থ হয়েছিলেন, আজকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সরকারে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করতে যাচ্ছেন। ইতোমধ্যে ড্রাফট প্ল্যান নিয়ে সংশ্লিষ্ট দফতর কাজ শুরু করছে। এর পর হবে কনসাল্টেশন।

ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে সরকার যে ব্যাপক সংস্কার করতে যাচ্ছে, সেগুলো হলো-

০১) প্র্যাক্টিক্যাল পরীক্ষা(এক্সামিনেশন) কন্ট্রোভার্সিয়েল প্রাইভেট সেক্টরে দেয়ার বা ভাগাভাগির করে পরীক্ষা নেয়ার পরিকল্পনা ড্রাফট প্ল্যানের মধ্যে রয়েছে

০২) টেস্ট সেন্টার বন্ধ করে দেয়া

০৩) মোটরিং এজেন্সির জব কাট

০৪) পার্সোনালাইজড নাম্বার প্লেটের ফি বৃদ্ধি

০৫) ৭০ থেকে ৭৫ বছর পর্যন্ত ড্রাইভিং করার জন্য ফিট ডিক্লারেশন

০৬) আরো অধিক ফ্লেক্সিবল টেস্ট এপয়ন্টম্যান্ট টাইম, প্রয়োজনে সান্ধ্যকালীন এবং রাত্রিকালিন টেস্ট বুকিং সিস্টেম চালু।

এর বাইরেও বিকল্প ড্রাফট প্ল্যান রয়েছে-

০৭) পরীক্ষার্থীকে ২০ মিনিট স্যাটেলাইট নেভিগেশন টেস্ট বা গাড়ী চালানো

০৮) মোটরিং তিনটি পৃথক সংস্থা না রেখে দুটিকে একটিতে রূপান্তর

০৯) টেস্টের সময়ের জন্য যেকোন সমস্যা প্রাইভেট সেক্টরের মাধ্যমে টেস্ট ও টেস্ট সেন্টার ভাগাভাগি করে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ

১০) ফার্স্ট কার এর এমওটি বয়স তিন থেকে চার বছর

মন্ত্রীরা চাচ্ছেন ড্রাইভিং টেস্ট পাস রেইট বৃদ্ধি করতে যা এখন ৫০% আক্ষরিকভাবে আছে। প্রচলিত টেস্টের বুকিং এর জন্য ৮ সপ্তাহ পর্যন্ত অপেক্ষমান সময় কমিয়ে কোনভাবেই ছয় সপ্তাহের উপরে না যাওয়ার টার্গেট নিয়ে ড্রাফট প্ল্যান সাজানো হয়েছে।

এক হিসেবে দেখা গেছে গত ২০১৪ সালে ৪৬১,০০০ প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ৪৬২,০০০ থিওরী টেস্ট দিয়েছিলেন।

বর্তমানে ডিপার্টম্যান্ট ট্র্যান্সপোর্ট এই ড্রাফট তৈরি করছে কনসাল্টেশনের জন্যে এবং আগামী অক্টোবর মাসে এই সংস্কার ডকুম্যান্টস প্রকাশ করা হবে। আর কনসাল্টেশনের মধ্যে আছে আগামী বছর তিনটি মোটর এজেন্সি নিয়ে ষ্ট্র্যাটেজি যথা- ডিভিএসএ(ড্রাইভার এন্ড ভেহিকল ষ্ট্যান্ডার্স এজেন্সি), ডিভিএলএ(ড্রাইভার এন্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি), ভিসিএ( ভেহিকল সার্টিফিকেশন অথরিটি)- এই তিন এজেন্সির দুটি বা কিভাবে একীভূত করা হবে।

ডিপার্টম্যান্ট ফর ট্র্যান্সপোর্ট এজেন্সির সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মোটরিং এজেন্সি সার্ভিসের মান উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করছি এবং এ বছরের শেষ দিকে এগুলো নিয়ে কনসাল্ট করা হবে। এখন এ বিষয়ে বিস্তারিত কোন মন্তব্য করা ঠিক নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026