শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারো অত্যান্ত আনন্দঘন পরিবেশে ব্রিকলেইন জামে মসজিদের উদ্দ্যেগে বিশেষ সামার ক্বিরাত শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৯ আগষ্ট শনিবার ব্রিকলেইন মসজিদের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ৫টি গ্রুপে অনুষ্ঠিত সামার কেরাত শিক্ষা কোর্সে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ব্রিকলেইন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো: ইয়াসিন আহমদ এর পরিচালনায় সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলেদেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, মসজিদ কমিটির সদস্য সৈয়দ মরতুজা আলী, মতিউর রহমান, এখলাছ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন দারুল ক্বেরাতের শিক্ষক আব্দুল মুকিত, আছগর আলী, হাবিব রহমান, মাহফুজ আলী, মুহিত আল কাসিম। এবারের সামার ক্বিরাত কম্পিটিশনে সেরা ছাত্র হিসেবে সম্পূর্ণ কোর্স সম্পন্ন করেছে সামী ইসলাম, কামরান মারুফ, নাঈম আজাদ। তাদেরকে ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়।
সভায় বক্তারা বলেন, ব্রিটেনে বেড়ে উঠা ছেলেমেয়েদের ইসলামী শিক্ষায় আরো বেশি করে আগ্রনী, সঠিক নিয়মে নামাজ, কোরআন তেলাওয়াতসহ ইসলাম সম্পর্কে জানতে এধরনের কোর্স বিশেষ ভূমিকা রাখবে। তারা বলেন এধরনের বিশেষ কোর্সের মাধ্যমে শিশুদেরকে ইসলামি মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। তারা
এর মাধ্যমে সকল অন্যায় ও অনইসলামিক কার্যকলাপ থেকে দূরে থাকে। আলোচনা সভায় অভিভাবকগণ ব্রিকলেইন মসজিদ কর্তৃকপক্ষকে অভিনন্দন জানিয়ে এধরনের কোর্স ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।